রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৩:৪৩

ভালো ঘুমের জন্য ওষুধের উপর নির্ভর না করে পান করতে পারেন এই পানীয়টি

ভালো ঘুমের জন্য ওষুধের উপর নির্ভর না করে পান করতে পারেন এই পানীয়টি

শরীর স্বাস্থ্য ডেস্ক: একটি ভালো ঘুম আপনাকে শারীরিক সুস্থতার দেওয়ার পাশাপাশি এনে দেবে মানসিক প্রশান্তি। অনেকেই রাতে ঠিকমতো ঘুমাতে পারেন না। জীবনের এক-তৃতীয়াংশের বেশি সময় মানুষ ঘুমিয়ে কাটায়। বয়স অনুযায়ী অবশ্য ঘুমের একটা স্বাভাবিক ছন্দ আছে। শিশুরা অনেক ঘুমায়। বয়সের সঙ্গে সঙ্গে ঘুমের সময় কমে যায়। শরীরবৃত্তীয় প্রয়োজনের ওপরই নির্ভর করে ঘুমের এই সময়। তবে বিশেষজ্ঞদের মতে, খুব কম ঘুম বা খুব বেশি ঘুম কোনোটাই স্বাভাবিক নয়।

একজন প্রাপ্তবয়স্ক মানুষের ক্ষেত্রে চার থেকে নয় ঘণ্টা ঘুম স্বাভাবিক এবং ছয় থেকে আট ঘণ্টা ঘুম হলো আদর্শ। দেখা গেছে, যাঁরা নয় ঘণ্টা বা এর চেয়ে বেশি ঘুমান, তাঁদের মধ্যে বিভিন্ন রোগের প্রবণতা বেশি।

ঘুমের ওষুধ খেয়ে ঘুমাতে যাওয়া মানুষের সংখ্যা নেহাত কম না। প্রতিদিন ঘুমের ওষুধ খেতে খেতে একসময় এই ওষুধ কাজ করা বন্ধ হয়ে যায়। আর তখন শুরু হয় অন্যান্য শারীরিক সমস্যা। ভালো ঘুমের জন্য ওষুধের উপর নির্ভর না করে পান করতে পারেন এই পানীয়টি।

যা যা লাগবে:

এক কাপ দুধ

এক টেবিল চামচ মধু

ভ্যানিলা এসেন্স

যেভাবে তৈরি করবেন:

১। এক কাপ দুধ চুলায় দিয়ে জ্বাল দিন। দুধ ফুটে এলে নামিয়ে ফেলুন।

২। দুধ গ্লাসে ঢেলে এতে এক টেবিল চামচ মধু মেশান। এর সাথে এক চা চামচ ভ্যানিলা এসেন্স মিশিয়ে নিন।

৩। সবগুলো উপাদান ভালো করে মেশানো হলে এটি পান করুন। রাতে ঘুমাতে যাওয়ার আগে এটি পান করুন। কুসুম গরম দুধ পান করার চেষ্টা করবেন।

কার্যকারিতা:

দুধের প্রোটিন এবং অ্যামিনো অ্যাসিড এই সেরোটোনিন এবং মেলাটোনিন নামক দুটি উপাদান উৎপাদন করে। যা আপনার চোখ ঘুম এনে দেবে। মধু মস্তিষ্কে মেলাটোনিন উপাদান উৎপাদন করে। ভ্যানিলা এসেন্স দুধকে শুধু মজাদার করে তোলে না, এটি মস্তিষ্কের নার্ভকে রিল্যাক্স করতে সাহায্য করে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026