সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫২

অনেক সন্তান চান দীপিকা পাডুকোন

অনেক সন্তান চান দীপিকা পাডুকোন

বিনোদন ডেস্ক: প্রতিটি মানুষের জীবনে শেষ ইচ্ছা থাকে। কারো পূরণ হয়। আর কারো অপূর্ণ থেকে যায়। কেউ প্রকাশ করেন আবার কেউ করেন না। বলিউড সুপারস্টার দীপিকা পাডুকোন মৃত্যুর আগে এক ইচ্ছার কথা জানিয়েছেন।

সম্প্রতি রাজিব মাসান্দের টকশোতে হাজির হয়েছিলেন দীপিকা। এ সময় মাসান্দ দীপিকাকে প্রশ্ন করেন, মৃত্যুর আগে দীপিকা কি করতে চান বা তার মনের ইচ্ছা কি?

জবাবে দীপিকা বলেন, আমি একটা চিন্তা সবসময় করি। আর তা হলো মৃত্যুর আগে আমি অবশ্যই অনেক সন্তান চাই। এর আগেও অনেকবার দীপিকা জানিয়েছেন তিনি সন্তানের মা হতে চান।

চলতি বছর মুক্তি পায় দীপিকা অভিনীত প্রথম হলিউড সিরিজ ট্রিপল এক্স দ্য জেন্ডার কেজ। এ সিনেমার প্রচারণায় এলেন ডিজেনার্সের টকশোতে অংশ নিয়েছিলেন দীপিকা। সেখানে তাকে ও ভিনের রসায়ন সম্পর্কে জিজ্ঞেস করা হয়।

তবে দীপিকার জবাব ছিল অকপটে। নায়িকা জানান, তিনি ভিনের সন্তানদের আয়া হতে চান। বর্তমানে দীপিকা অভিনয় করছেন সঞ্জয় লীলা বানসালির পদ্মাবতী ছবিতে। এতে তার নায়ক হিসেবে রয়েছেন রণবীর সিং।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026