শিহাবুজ্জামান কামাল: মৌলভী বাজারের বাহারবর্ধন গ্রামের সুপরিচিত ব্যক্তিত্ব, বিশিষ্ট সমাজসেবী (অবঃ) কর্নেল এম এ মতিনের মৃত্যুতে রোববার ২ এপ্রিল পূর্ব লন্ডনের কমার্শিয়াল রোডস্থ একটি হলে প্রবাসী মৌল্ভী বাজারবাসীর উদ্যোগে এক শোক সভা ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়।
বি
শিষ্ট লেখক ডঃ আবুল লেইছের সভাপতিত্বে ও বিশিষ্ট কমিউনিটি নেতা সাংবাদিক কে এম আবু তাহের চৌধুরীর উপস্থাপনায় কর্নেল আব্দুল মতিনের জীবনের বিভিন্ন দিক নিয়ে স্মৃতি চারন মূলক বক্তব্য রাখেন, মরহুমের স্বজনরা ও তার এলাকার মুরব্বিরা।
সভায় আমন্ত্রিত অতিথিদের মধ্যে মরহুমের জীবন থেকে স্মৃতি চারন করেন, ইসলামী শরীয়া কাউন্সিলের চেয়ারম্যান হাফেজ মাওলানা আবু সায়ীদ, ডঃ আবুতাহের মোহাম্মদ জামিল , আলহাজ এম আলাউদ্দিন আহমদ, ডঃ আবুল কালাম আজাদ, মোহাম্মদ মশাহিদ, ওয়াহিদুর রহমান বলু, কাজী সাইফুদ্দিন আহমদ, মতিউর রহমান মাহমুদ, মোঃ আব্দুর রহিম প্রমুখ।
মাহফিলে আমন্ত্রিত মেহমানদের মধ্যে আরো উপস্থিত ছিলেন প্রবীণ কমিউনিটি নেতা আলহাজ জিল্লুল হক, মাওলানা রফিক আহমদ রফিক, বিডি নিউজের চেয়ারম্যান ও প্রধান সম্পাদক আব্দুল বাছিত বাদশা, কবি ও সাংবাদিক শিহাবুজ্জামান কামাল, শেখ ফারুক আহমদ প্রমুখ।
মরহুম কর্নেল আব্দুল মতিন ১৯৪৮ সালে মৌল্ভী বাজারের বাহারবর্ধন গ্রামে জন্ম গ্রহণ করেন। স্মৃতি চারনে বক্তারা বলেন, জন্মের পর থেকে নানা প্রতিকুল প্রতিকুল অবস্থা কাটিয়ে জীবনে বিভিন্ন ক্ষেত্রে সফলতা অর্জন করেছিলেন। মরহুম এম এ মতিন ছিলেন একজন সৎ, পরোপকারী ও মানব দরদি মানুষ। এলাকার উন্নয়নে নানা সমাজসেবা মূলক কাজ করে গেছেন।
তিনি মৌল্ভী বাজার ডায়াবেটিক সেন্টার’র ডাইরেক্টরসহ বিভিন সামাজ কল্যাণ মূলক সংস্থার সাথে সম্পৃক্ত থেকে মানবতার কল্যাণে কাজ করে গেছেন। আলোচনা শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হ্য়। দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা আবু সা্যীদ।