সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৫

মাদক বিরোধী অভিযানে ১০ জনকে গ্রেফতার পূর্ব লন্ডনে

মাদক বিরোধী অভিযানে ১০ জনকে গ্রেফতার পূর্ব লন্ডনে

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: টাওয়ার হ্যামলেটস এবং পার্শ্ববর্তী হ্যাকনি বারায় গত বুধবার মাদক বিরোধী সমন্বিত অভিযান চালিয়ে ১০ জনকে গ্রেফতার এবং বিপুল পরিমাণ ক্লাস এ ড্রাগ বা মাদক ও নগদ অর্থ জব্দ করা হয়েছে। এই অভিযান কালে পুলিশ টাওয়ার হ্যামলেটস ও হ্যাকনির ১৭টি ঘরে তল্লাশি চালায়।

এ শ্রেণীভূক্ত মাদক সাথে রাখা ও সরবরাহের ষড়যন্ত্রের দায়ে গ্রেফতারকৃতরা বর্তমানে সেন্ট্রাল লন্ডনে পুলিশী হেফাজতে রয়েছে। মাদকবিরোধী এই অভিযান প্রসঙ্গে টাওয়ার হ্যামলেটসের মেয়র, জন বিগস বলেন, এই অভিযানে ভালো ফল পাওয়া গেছে। আমরা গোটা বারা থেকে সব ধরনের সমাজবিরোধী আচরণজনিত কার্যকলাপ নির্মুল করতে বদ্ধপরিকর।

মেয়র বারার অধিবাসীদের পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করার জন্য অনুরোধ জানিয়ে বলেন, তথ্য পেলে আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা আমাদের পক্ষে সহজতর হবে।

ডেপুটি মেয়র এবং কেবিনেট মেম্বার ফর কমিউনিটি সেফটি, কাউন্সিলর শিরিয়া খাতুন বলেন, মাদক সংশ্লিষ্ট অপরাধমূলক কার্যকলাপ আমাদের কমিউনিটির ওপর মারাত্নক প্রভাব ফেলে থাকে। এ ধরনের সমাজবিরোধি আচরণ জনিত কার্যকলাপের হাত থেকে বারার বাসিন্দাদের রক্ষায় আমাদের পক্ষে যা যা করা সম্ভব আমরা করে যাবো।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026