সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৫

টেমস নদীতে লাফিয়ে পড়া রোমানিয়ান মহিলার মৃত্যু

টেমস নদীতে লাফিয়ে পড়া রোমানিয়ান মহিলার মৃত্যু

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: লন্ডনের ওয়েস্টমিনিস্টারের ভয়াবহ সন্ত্রাসী হামলা থেকে প্রাণে বাঁচতে  সেতু থেকে টেমস নদীতে লাফিয়ে পড়া রোমানিয়ান মহিলা মারা গেছেন। পুলিশের বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা বিবিসি এ খবর জানিয়েছে।

নিহত আন্দ্রিয়া ক্রিস্টিয়া হচ্ছেন গত ২২ মার্চে সংঘটিত ওই হামলায় আক্রান্ত ব্যাক্তিদের মধ্যে পঞ্চম। যিনি হামলার সময় ভয় পেয়ে সেতু থেকে লাফ দিয়েছিলেন। তবে হামলাকারী খালিদ মাসুদ একাই ওয়েস্টমিনিস্টার সেতুতে জনতার উপর দিয়ে গাড়ি চালানোসহ এক পুলিশকে ছুরিকাঘাত করেন।

পরবর্তীতে তাকে গুলি করে হত্যা করা হয়। ওই সময় ক্রিস্টিয়া তার প্রেমিক আন্দ্রেই বুরনাজের সঙ্গে ছুটির দিন উপভোগ করতে বের হয়েছিলেন। হামলায় আক্রান্ত হওয়ার পর থেকেই তিনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। তবে বৃহস্পতিবার তিনি মারা গেছেন বলে তার পরিবার এক বিবৃতিতে জানিয়েছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026