রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৬:৪৩

সুইডেনে সন্ত্রাসী হামলায় নিহত ৪, আটক ২

সুইডেনে সন্ত্রাসী হামলায় নিহত ৪, আটক ২

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: সুইডেনের রাজধানী স্টকহোমে চালানো ট্রাক হামলায় নিহতের সংখ্যা বেড়ে চার জনে দাঁড়িয়েছে। আহত হয়েছে এক ডজনেরও বেশি মানুষ। স্থানীয় পুলিশ আটক করেছে দুই ব্যাক্তিকে। প্রথম ব্যাক্তিকে হত্যার মাধ্যমে সন্ত্রাসবাদী অপরাধ সংঘটনের সন্দেহে আটক করা হয়েছে।

শুক্রবার বিকেলে তাকে আটক করা হয়। তবে দ্বিতীয় ব্যাক্তিকে গ্রেপ্তার করা হয় আরও পরে। এ খবর দিয়েছে বিবিসি। সুইডিশ প্রধানমন্ত্রী স্টেফান লোফভেন একে সন্ত্রাসী হামলা বলেছেন। হামলার পর প্রধানমন্ত্রীর অনুরোধে দেশের সীমান্তে কড়াকড়ি আরোপ করা হয়েছে।

স্টকহোমের ড্রটিংগাটান সড়কের একটি দোকানে বড় ট্রাক (লরি) ঢুকিয়ে হামলা চালানো হয়। এই এলাকাটি স্টকহোম শহরের অন্যতম বৃহৎ পথচারি চলাচলের সড়ক। ট্রাকের মালিক একটি বিয়ার কোম্পানি। প্রতিষ্ঠানটি বলেছে, পাশের একটি রেস্তোরাঁর বাইরে থেকে এটি ছিনতাই করে নেওয়া হয়। পুলিশ শুক্রবার সন্ধ্যায় এক লোকের ছবি প্রকাশ করে।

মাথাঢাকা জ্যাকেট পরিহিত লোকের মতো একজনকেই পরে পুলিশ উত্তর স্টকহোমে আটক করে। পুলিশের তদন্তকারী জ্যান এভেনসন বলেন, ‘আমরা এই সন্ধ্যায় অনেক লোককে তদন্ত করেছি। আমরা সম্প্রতি একজনকে আটক করেছি যাকে নিয়ে আমরা খুবই আগ্রহী।

পুলিশের ওয়েবসাইটে সরকারী কৌঁসুলির বরাতে বলা হয়, সন্ত্রাসবাদী অপরাধ সংঘটনের সন্দেহে তাকে আটক রাখা হয়েছে। দ্বিতীয় আরেক ব্যাক্তি স্টকহোমের উত্তরপশ্চিমাঞ্চলের জুলস্তায় আটক রয়েছে। তার সঙ্গে প্রথমে আটক ব্যাক্তির সম্পর্ক রয়েছে বলে জানিয়েছে স্থানীয় মিডিয়া।

বিবিসি বলেছে, হামলার পর মধ্য স্টকহোম পুরো লকডাউন করে রাখা হয়।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026