মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১২:৪৯

প্রেসিডেন্ট আসাদকে সামরিক সমর্থন অব্যাহত রাখবে রাশিয়া ও ইরান

প্রেসিডেন্ট আসাদকে সামরিক সমর্থন অব্যাহত রাখবে রাশিয়া ও ইরান

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে সামরিক সমর্থন অব্যাহত রাখার প্রত্যয় ঘোষণা করেছে রাশিয়া ও ইরান।

সিরিয়া সরকারের বিমানঘাঁটিতে যুক্তরাষ্ট্রের টমাহক ক্ষেপণাস্ত্র হামলার পর এমন সমর্থনের কথা প্রকাশ করেছে দেশ দুটি। তাদের ভাষায় সিরিয়ায় সন্ত্রাসী ও তাদের সমর্থকদের বিরুদ্ধে লড়াইয়ে তারা সহযোগিতা অব্যাহত রাখবে।

এর আগে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা রিপোর্ট করে, ইরানের সেনা প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি ও রাশিয়ার সেনা প্রধান ভ্যালেরি গেরাসিমভ সিরিয়ায় যুক্তরাষ্ট্রের ওই ক্ষেপণাস্ত্র হামলার নিন্দা জানিয়েছেন। তারা একে একটি স্বাধীন দেশের বিরুদ্ধে আগ্রাসন বলে অভিহিত করেছেন।

যুক্তরাষ্ট্রের এই হামলা সিরিয়ার সেনাবাহিনী, তাদের মিত্রদের বিজয়কে মন্থর করার জন্যই। একই সঙ্গে এতে সন্ত্রাসী গ্রুপগুলো পুনর্শক্তি অর্জন করবে। এ অবস্থায় সন্ত্রাসী ও তাদের সমর্থনকারীদের পূর্ণাঙ্গভাবে পরাস্ত না করা পর্যন্ত সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে সামরিক সহযোগিতা অব্যাহত রাখবে রাশিয়া ও ইরান।

উল্লেখ্য, প্রেসিডেন্ট আসাদের ঘনিষ্ঠ মিত্র ইরান ও রাশিয়া। আসাদ সরকারের বিরোধী সব পক্ষকে তারা সন্ত্রাসী হিসেবে অভিহিত করে থাকে। গত মঙ্গলবার সিরিয়ায় বিদ্রোহী নিয়ন্ত্রিত খান শেইখুনে হামলায় কমপক্ষে ৮৬ জন বেসামরিক মানুষ মারা যান।

পশ্চিমারা অভিযোগ করে যে এ হামলায় প্রেসিডেন্ট বাশার আল আসাদ রাসায়নিক গ্যাস ব্যবহার করেছেন। কিন্তু সে অভিযোগ প্রত্যাখ্যান করেছেন তিনি। তার পক্ষে অবস্থান নেয় রাশিয়া ও ইরান।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026