বিনোদন ডেস্ক: ঢালিউড সুপারস্টার শাকিব খান ও চিত্রনায়িকা অপু বিশ্বাসের বিয়ে নিয়ে পুরো দেশজুড়ে নানা গুঞ্জন এতদিন রটেছে। কেউ বলেছে তাদের বিয়ে হয়নি আবার কেউ বলেছে শাকিব-অপুর একটি বাচ্চা রয়েছে।
ত
বে এসব খবর শুধু গুঞ্জনেই শোনা যায়। শাকিব কিংবা অপু কারোর মুখ থেকে কিছুই আসেনি। এমনকি টানা দশ মাস লোকচক্ষুর অন্তরালে ছিলেন অপু।
অবশ্য সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আজ সোমবার একটি টিভি চ্যানেলে দেয়া সাক্ষাৎকারে শাকিবের সঙ্গে তার সম্পর্কের কথা স্বীকার করেছেন। অপু জানান, শাকিবের সঙ্গে তার বিয়ে হয়েছে।
শুধু তাই নয়। সেটা হয়েছিল ২০০৮ সালের ১৮ই এপ্রিল। শাকিব-অপুর সংসারে একটি ছেলেও রয়েছে। কিন্তু বিয়ে সন্তান এই সব বিষয় এতদিন শাকিব অপুকে গোপন রাখতে বলেছেন।
অপু বলেন, আমার সঙ্গে শাকিবের বিয়ে হয়েছে। আমি মুসলিম ধর্ম গ্রহণ করেছি। এখন আমার নাম অপু ইসলাম খান। শাকিবের কথাতে আমি বিয়ের কথা গোপন করেছি। তার ক্যারিয়ারের কথা ভেবে আমি সব ছাড় দিয়ে গিয়েছি।
কিন্তু আমার পাশে শাকিব ছিল না। এসব কথা বলতেই কান্নায় ভেঙে পড়েন অপু।
সে সঙ্গে আরো বলেন, আমার ছেলে সন্তান হয়েছে। ইন্ডিয়াতে সে সন্তানের জন্ম হয়। কিন্তু এমন একটা সময় শাকিব আমার পাশে ছিল না।
শুধু তাই নয়, আমার সন্তানকে লুকিয়ে রাখতে বলেছিল। কলকাতার একটি হাসপাতালে ২৭শে সেপ্টেম্বর ২০১৬ শাকিব-অপুর এই সন্তানের জন্ম হয়। তার নাম রাখা হয় আব্রাহাম খান জয়।
চিত্রনায়িকা অপু বিশ্বাস একটি চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে সোমবার দুপুরে জানিয়েছেন শাকিব খানের সঙ্গে তার বিয়ে হয়েছে ২০০৮ সালের ১৮ই এপ্রিল।
এমনকি তাদের একটি পুত্র সন্তানও রয়েছে। তার নাম আব্রহাম খান জয়। এই সন্তানকেও সেই চ্যানেলে নিয়ে হাজির হয়েছিলেন অপু বিশ্বাস।
শাকিবের বিরুদ্ধে নানা রকমের অভিযোগ এই সাক্ষাকারে করেন অপু। তবে এ বিষয়ে শাকিব কি বলছেন?
সোমবার বিকাল সাড়ে চারটায় মুঠোফোনে মানবজমিনকে শাকিব বলেন, অপু কে কাবিনের কাগজ দেখাতে বলেন। প্রমাণ করতে হবে। মানবজমিনের পক্ষ থেকে প্রশ্ন করা হয় তাহলে কি অপুর অভিযোগ মিথ্যা?
শাকিব বলেন, আমি বলতে চাই যে আমার প্রতিপক্ষ এটি করাচ্ছে। এটি একটি ফাঁদ। আমি যখন আন্তর্জাতিকভাবে চলচ্চিত্রে কাজ করছি. ঠিক তখন টেনেহিচড়ে নামানোর চেষ্টা চলছে। কোন একটি মহল এটি করাচ্ছে।
আমি শাকিব বললাম, যে নোংরামি করা হচ্ছে এর কারণে বাংলা চলচ্চিত্র কোনদিনও মাথা তুলে দাড়াবে না।