শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:৫৬

বর্ণবাদ সন্ত্রাস হত্যা উগ্রপন্থার বিরুদ্ধে ইস্ট এন্ডের মসজিদ সমূহের দৃঢ় অবস্থান

বর্ণবাদ সন্ত্রাস হত্যা উগ্রপন্থার বিরুদ্ধে ইস্ট এন্ডের মসজিদ সমূহের দৃঢ় অবস্থান

শিহাবুজ্জামান কামাল: শুক্রবার ১৪ এপ্রিল বাদ জম্মাহ, পূর্ব লন্ডনের ঐতিহাসিক আলতাব আলী পার্কে বাংলাদেশি মুসলিম ইউকের উদ্যাগে এক বিশাল মানব বন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশী মুসললিম ইউকে’র মুখপাত্র মাওলানা একে মওদুদ হাসানের সভাপতিত্বে ও সমন্বয় কারী মাওলানা আব্দুল হাই খানের পরিচালনায় অনুষ্ঠিত মানব বন্ধনে বিভিন্ন মসজিদ ও কমিউনিটি সংগঠন এর পক্ষ থেকে এক বিবৃতি পাঠ করেন বিশিষ্ট আলেম অধ্যাপক মাওলানা আব্দুল কাদির সালেহ।

মানব বন্ধনে নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন ইসলামী শরীয়া কাউন্সিলের চেয়ারম্যান হাফিজ মাওলানা আবু সায়ীদ, টাওয়ার হ্যামলেট কাউন্সিলের ডিপুটি মেয়র সিরাজুল ইসলাম, মাওলানা তহুর উদ্দিন, মুফতি মাওলানা সদর উদ্দিন, মাওলানা শোয়াইব আহমদ, মাওলানা ছাদিকুর রহমান, মাওলানা এমদাদ হক আল মাদানী, মাওলানা সৈয়দ তামিম আহমদ, মাওলানা হাফেজ হোসাইন আহমদ প্রমুখ।

মানব বন্ধনে বক্তারা সকল প্রকার অন্যায় হত্যাকান্ড, সন্ত্রাস বর্ণবাদ ও উগ্রপন্থার বিরুদ্ধে মসজিদ সমূহের দৃঢ় অবস্থানের ঘোষণা করেন। তারা লন্ডনের ওয়েষ্ট মিনিষ্টার ব্রিজে বিপথগামী সন্ত্রাসী কর্তৃক পিসি পলমার সহ সন্ত্রাসী হত্যাকান্ডের কঠোর নিন্দা জানান। বক্তারা বলেন ইসলাম শান্তির ধর্ম।

কিন্তু সামাজিক বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করে বারবারই মিডিয়িা মসজিদ ও মুসলিম সম্প্রদায়কে দায়ী ও দোষী সাব্যস্থ করার প্রয়াস চালায় । এটা সম্পূর্ণ অন্যায় ও হীন উদ্দেশ্য প্রণোদিত।

তারা বলেন হত্যাকারী বা উগ্রবাদীদের কাজকে কোন ধর্মই সমর্থন করে না। তারা এভাবে নিজেদের। মধ্যে বিভাজন তৈরী করতে চায়। যেদেশে আমাদের সন্ত্রানদের জন্ম, তারা সে দেশে আমাদেরকে দূর্বল করতে চায়। আমরা দ্ধ্যর্থহীন ভাষায় সকল প্রকার অন্যায় হত্যা সন্ত্রাস বর্ণবদ ও উগ্রপন্থাকে প্রত্যাখ্যান করি

বৃটেনের সর্বদলীয় উলামা সংগঠন ‘বাংলাদেশী মুসলিম ইউকে’র আহবানে আয়োজিত ইস্টএ্যান্ড এর বিভিন্ন এলাকার মসজিদের প্রতিনিধি এবং বিভিন্ন সংগঠনের প্রায় দুশতাধিক নেতৃবৃন্দ তাদের ব্যানার নিয়ে মানব বন্ধন কর্ম সূচীতে অংশ গ্রহণ করেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026