রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৩:০৫

মরণব্যাধি রোগ এইডস আক্রান্ত শরীরে নিয়েই জিতলেন সেরা সুন্দরীর পুরস্কার

মরণব্যাধি রোগ এইডস আক্রান্ত শরীরে নিয়েই জিতলেন সেরা সুন্দরীর পুরস্কার

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: যুক্তরাজ্যে বসবাসকারী কঙ্গোর নারীদের নিয়ে আয়োজন করা হয় মিস কঙ্গো ইউকে। এই আয়োজনে শীর্ষস্থান অধিকার করেছেন হরসেলি সিনদা ওয়া এমবঙ্গো।

এইডস আক্রান্ত শরীর নিয়ে সম্প্রতি তিনি জিতে নিলেন মিস কঙ্গো ইউকে পুরস্কার। এখন শুধু সামনের দিকেই এগিয়ে যেতে চান মিস কঙ্গো ইউকে।

দ্য টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, মাত্র ১১ বছর বয়সে হারসেলির শরীরে এইচআইভি ভাইরাস ধরা পড়ে। কিন্তু ছিটকে পড়েননি তিনি। দিব্যি পড়াশোনা চালিয়ে নিজেকে গড়ে তুলেছেন। বর্তমানে মিস কঙ্গো ইউকে লন্ডনে পড়াশোনা করছেন ফাইন আর্টস নিয়ে।

প্রতিযোগিতা জয়ের পরই নিজের ইচ্ছের কথা জানিয়েছেন হরসেলি। সারসেলি এইডসমুক্ত বিশ্ব চান। এরপর নিজ দেশ কঙ্গোতে ফিরবেন তিনি। এইডসমুক্ত সমাজ গড়তে প্রচার করবেন সেই সঙ্গে করবেন আনুষঙ্গিক সব কাজও।

প্রতিযোগিতা জয়ের পর হরসেলি বলেন, ‘এই পুরস্কার জিতে আমি খুব অনন্দিত। আমার বিশ্বাস, আমার জীবন বহু মানুষের হৃদয় স্পর্শ করেছে। আশা করি আমার গল্প অনেককেই জীবন দেবে।’




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026