সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৩

প্রযোজককে লুঙ্গি ড্যান্স শেখালেন শাহরুখ খান

প্রযোজককে লুঙ্গি ড্যান্স শেখালেন শাহরুখ খান

বিনোদন ডেস্ক: বলিউড বাদশা শাহরুখ খান ছবির পর্দায় প্রযোজকদের কথা মতো নাচানাচি করলেও, এবার তিনি খবরের শিরোনামে এসেছেন এক প্রযোজককে নাচের স্টেপ শিখিয়ে।

ব্রেট র্যাটনার। হলিউডের নামী প্রযোজক তো বটেই, তাঁর ঝুলিতে রয়েছে এক্স-মেন: দ্য লাস্ট স্ট্যান্ড ও রাশ আওয়ার এর মতো ব্লকবাস্টার অ্যাকশান প্যাক্ড ছবিও।

বলিউড বাদশা শাহরুখ খান, সেই ব্রেট র্যাটনারকেই এবার ‘লুঙ্গি ড্যান্স’-এর স্টেপ শেখালেন। তাও আবার ভরা সভাগৃহে, স্টেজের উপরে। কিন্তু শিক্ষকের ক্যারিশমা এতটাই যে, ছাত্র ব্রেট খুব সহজেই তা শিখে ফেলেন।

গত শুক্রবার, স্যান ফ্রানসিস্কো ফিল্ম ফেস্টিভ্যাল এর ৬০তম অনুষ্ঠান উদ্যাপিত হয়। সেখানেই শাহরুখ খানকে সম্মান প্রদান করা হয়। এবং সামনা-সামনি কথোপকথনের এক ফাঁকে ব্রেট র্যাটনারকে নাচ শেখাতে উদ্যত হন শাহরুখ।

শাহরুখের সঙ্গে কথা বলে অভিভূত হলিউড প্রযোজক-পরিচালক ব্রেট র্যাটনার এমন কথাও বলেন যে, হলিউডের জ্যাকি চ্যান, দ্যা রক, টম হ্যাঙ্কস ও টম ক্রুজের সম্মিলিত রূপ হলেন শাহরুখ খান।

প্রসঙ্গত, কথোপকথনের আগে, কিং খানের সঙ্গে একটি ছবি, নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করেন ব্রেট র্যাটনার।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026