শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:৫৫

ফেসবুকে পরিচয়: প্রেমের টানে নবীগঞ্জের তরুণীর কাছে প্রবাসী সিরাজ

ফেসবুকে পরিচয়: প্রেমের টানে নবীগঞ্জের তরুণীর কাছে প্রবাসী সিরাজ

মতিউর রহমান মুন্না: প্রেমের কোনোও দেশ-কাল-পাত্র নেই। এই প্রেমের টানেই সমাজ-সংসারের সব প্রতিবন্ধকতাকে অতিক্রম করে প্রেমিক-প্রেমিকার মিলনের গল্প নতুন নয় ইতিহাসে।

তেমনই এক নজির স্থাপন করলেন হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জের বড় পিরিজপুর গ্রামের মৃত মুহিব উদ্দিন এর তৃতীয় মেয়ে বাকপ্রতিবন্ধী ফাবিহা খানম পান্না ও লন্ডন প্রবাসী বাকপ্রতিবন্ধী সিরাজ আহমদ।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের সূত্রে পরিচয় তাদের। পরিচয় থেকে বন্ধুত্ব, প্রেম। তারপর বাংলাদেশ আর লন্ডন দূরত্ব ঘুচিয়ে এই যুগল এখন পরিণয়ে আবদ্ধ হওয়ার পথে। সিরাজ মৌলভীবাজার সদর উপজেলার একাটুনা ইউনিয়নের উলুয়াইল গ্রামের মৃত হাজী মখলিছুর রহমানের ছেলে।

আগামী ২১ এপ্রিল (শুক্রবার) তাদের বিবাহ দিন ধার্য্য করা হয়েছে। সিরাজ-পান্না প্রেমের সফল পরিণতির এই গল্প এখন নবীগঞ্জ ও মৌলভীবাজারে চমক লাগিয়েছে।

সিরাজ আহমদ এর চাচাত ভাই মৌলভীবাজার জেলা যুব সংস্থার সভাপতি আলিম উদ্দিন হালিম বিবাহের সত্যতা নিশ্চিত করে জানান, প্রায় ২ বছর ধরে ফেসবুকে মোছা. ফাবিহা খানম পান্নার সঙ্গে পরিচয় হয়। এর পর দু’জনের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে। এক পর্যায়ে পরস্পরকে ভালোবেসে ফেলেন তারা দুজনই বাক প্রতিবন্ধী। পরে তারা দুজনই সিদ্ধান্ত নেন বিয়ে করার।

গত চার দিন আগে সিরাজ লন্ডন থেকে মা ও ছোট ভাইকে নিয়ে দেশে আসেন। এসে দু পরিবারের যৌথ উদ্যোগে বিয়ের দিন ধায্য করা হয়।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026