সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:১১

লন্ডনের নাইটক্লাবে অ্যাসিড হামলায় দগ্ধ ১২ জন

লন্ডনের নাইটক্লাবে অ্যাসিড হামলায় দগ্ধ ১২ জন

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: লন্ডনের হেকনীতে একটি নাইটক্লাবে অ্যাসিড হামলার ঘটনায় অন্তত ১২ জন দগ্ধ হয়েছেন। এদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ।

বিবিসি অনলাইনের প্রতিবেদনে বলা হয়, পূর্ব লন্ডনে সিডওর্থ স্ট্রিটের ম্যাঙ্গল ইএইট নামের ওই নৈশক্লাবে অ্যাসিড হামলার ঘটনা ঘটে। এ সময় ওই ক্লাবে ছয় শতাধিক মানুষ ছিলেন।

মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, নৈশক্লাবের ভেতরে হঠাৎ করেই এক তরুণ দুজনকে উদ্দেশ্য করে অ্যাসিড ছুড়ে মারে। ওই দুজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য দশজন সামান্য দগ্ধ হয়েছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক লন্ডন ফায়ার ব্রিগেডের একজন মুখপাত্র বলেন, ‘নৈশক্লাবে ছুড়ে মারা ওই দাহ্য পদার্থ পরীক্ষা করে তাতে অ্যাসিড থাকার প্রমাণ পাওয়া গেছে। এ বিষয়ে তদন্ত চলছে। পুলিশ এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026