শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: তুরস্কের বিরোধী রাজনীতিকরা দীর্ঘ এক সংগ্রামের মুখোমুখি। তাদের নির্বাচনী ভেনু বাতিল করে দেয়া হয়েছিল। নির্বাচনী সঙ্গীত নিষিদ্ধ করা হয়েছিল।
প্
রেসিডেন্ট রিসেপ তায়্যিপ এরদোগানের জয়ে এখন গণতন্ত্রের জন্য তাদেরকে কড়া সংগ্রাম করতে হবে। তাই বিরোধী দলগুলো সেই লড়াইয়ের জন্য প্রস্তুতি নিচ্ছে। তারা গণভোটে হেরে গেছেন। কিন্তু ভিন্নভাবে দেখলে এ ফল তাদের বিজয়। তারা বলেছিলেন, রাষ্ট্র তাদের প্রচারণায় প্রচণ্ড চাপ সৃষ্টি করেছে।
বিরোধী এইচডিপি কুর্দিশ পার্টি বলেছে, ক্ষমতাসীন একে পার্টি দেশের দক্ষিণ-পূর্বে তাদের নির্বাচনী সঙ্গীত পর্যন্ত নিষিদ্ধ করেছিল। তবে তারা অন্য একটি বিষয়ে স্বস্তি পাচ্ছেন। তাহলো তুরস্কের বড় বড় শহরগুলোতে প্রেসিডেন্ট এরদোগান শতকরা ৫০ ভাগের বেশি ভোট পেতে ব্যর্থ হয়েছেন। এমনকি তিনি যে ইস্তাম্বুলে বসবাস করেন সেখানেও তিনি বিজয়ী হতে ব্যর্থ হয়েছেন। এটা তার জন্য অবমাননাকর।
বিরোধীরা আতঙ্কে ছিল যে, ক্ষমতাসীন যে পরিমাণ ভোট পেয়েছে তার চেয়ে কমপক্ষে শতকরা ১০ ভাগ ভোট বেশি পাবে। ‘হ্যাঁ’ ভোটে সমর্থন দেয় নি ন্যাশনালিস্ট মুভমেন্ট পার্টি। তারা বলেছে, তাদের প্রচারণা ভেনু বাতিল করে দেয়া হয়েছিল। অনেক শহর ও গ্রামে ‘হ্যাঁ’ ভোটের জন্য স্থানীয় মেয়র ও নির্বাচনী কর্মকর্তাদের ওপর প্রচন্ড চাপ সৃষ্টি করেছিল একে পার্টি।
দলীয় অন্য অনেকের মতো এইচডিপি দলের নেতা সেলাহাতিন দেমিরতাসও জেলে রয়েছেন। অন্যদের গ্রেপ্তার করা হয়েছে। না হয় তাদেরকে প্রচারণায় নামতে দেয়া হয় নি। গণভোট বিষয়ে তাদের ব্যানার কেড়ে নেয়া হয়েছে। বিরোধী সিএইচপি ব্যালটে অনিয়ম নিয়ে অভিযোগ করবে। তারা বলেছে, সরকারের সব নিয়ন্ত্রক যন্ত্র ও একে পার্টি পুরোটাই নিয়ন্ত্রণ করেছে।
তবে একে পার্টির প্রধান কার্যালয়ে রাতভর চলছিল উল্লাস। নির্বাচনে তারা অল্পের জন্য জিতেছে। কিন্তু বিজয় তো বিজয়ই। এখন প্রেসিডেন্ট এরদোগান দেশের নিরাপত্তার নামে যা খুশি তা-ই করতে পারবেন। গত জুলাইয়ের সামরিক ব্যর্থ অভ্যুত্থানের পর হাজারো মানুষকে গ্রেপ্তার করে জেলে রাখা হয়েছে। এসব মানুষের পরিবারে এখন এক গভীর আতঙ্ক।
প্রেসিডেন্ট এরদোগান এর আগেই প্রতিশ্রুতি দিয়েছেন তিনি দেশে মৃত্যুদণ্ড পুনর্বহালের জন্য গণভোট দেবেন। সেই ভোট দেয়া এখন তার একক সিদ্ধান্তের বিষয়। এমন গণভোটেও যদি তিনি জিতে যান তাহলে এসব মানুষের পরিণতি কি হতে পারে তা সহজেই অনুমেয়।