সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৩

সনু নিগমকে ন্যাড়া করে জুতার মালা পড়ালে ১০ লাখ টাকা পুরস্কার

সনু নিগমকে ন্যাড়া করে জুতার মালা পড়ালে ১০ লাখ টাকা পুরস্কার

বিনোদন ডেস্ক: আজান নিয়ে মন্তব্য করে বেশ হৈ চৈ তুলেছেন ভারতীয় গায়ক সোনু নিগম। এ বিষয়ে তিনি পরপর কয়েকটি টুইট করেন। একটিতে জানান, প্রতিদিন ভোরে আজানের কর্কশ শব্দের কারণে ঘুম ভেঙে যায়। এ জন্য তিনি বিরক্ত হন। সোনুর এমন মন্তব্যের কারণে শুরু হয়েছে বিতর্ক।

এই বিতর্কের জেরে এবার গায়ক সনু নিগমের বিরুদ্ধে ফতোয়া জারি করেছেন ভারতের প্রবীণ এক মুসলিম নেতা। সঈদ শা আতেফ আলি আল কাদেরি নামের ওই নেতা বলেছেন, গায়কের যদি কেউ মাথা কামিয়ে, মাথায় জুতোর মালা পরিয়ে সারা দেশ ঘোরাতে পারেন, তাহলে তিনি তাকে ১০ লাখ টাকা পুরস্কার দেবেন।

আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, পশ্চিমবঙ্গ সংখ্যালঘু কাউন্সিলের মুসলিম নেতা ও সহ সভাপতি হলেন ফতোয়া জারি করা সঈদ শা আতেফ আলি আল কাদেরি।

সনু নিগমকে দেশদ্রোহী দাবি করে ওই মুসলিম নেতা বলেন, কারও কোন অধিকার নেই অন্যের ধর্মবিশ্বাসে আঘাত এনে কিছু বলার। এরপরই তিনি বলেন, মন্দির থেকে ঘন্টার আওয়াজ নিয়ে কেউ শব্দ দূষণের অভিযোগ তুললে তিনি তাকেও একইভাবে প্রতিক্রিয়া দিতেন। তার দাবি, গায়ককে দেশ থেকে বের করে দেওয়া উচিত।

ওই সংগঠনেরই সাধারণ সম্পাদক সাবির আলির দাবি, আজানের সুরের থেকে সনু নিগমের স্টুডিও থেকে আসা মিউজিকের ক্যাকাফোনির শব্দ দূষণের মাত্রা অনেক বেশি বাড়িয়ে দেয়। তিনি আরও বলেন প্রত্যেক ধর্মেই সকালে ওঠার নিয়ম আছে। মুসলিমরা সকালে ওঠেন নামাজ পড়ার জন্যে, হিন্দুরা সূর্য প্রণাম করেন। তার আবেদন, এখন তার আজানের শব্দে সকালে ওঠা উচিত, কারণ তার জনপ্রিয়তা এখন পড়তির দিকে।

উল্লেখ্য, গত ১৭ এপ্রিল সোমবার ফজরের আজানের শব্দে ঘুম ভেঙে যাওয়ায় টুইটারে একের পর এক মন্তব্য পোস্ট করেন। এতে তিনি লেখেন, আমি মুসলিম না। তাহলে কেন আজানের শব্দে আমার ঘুম ভাঙানো হবে?

এরপর তিনি মসজিদে মাইক ব্যবহারের বিরুদ্ধেও কিছু মন্তব্য করেন এবং একে ‘ধর্মবোধ জোর করে চাপিয়ে দেওয়া’ বলেও বর্ণনা করেন। এছাড়াও মন্দির এবং গুরুদুয়ারাতেও লাউড স্পিকারের শব্দ দূষণের বিরুদ্ধে মন্তব্য করেন গায়ক সনু। তার এ মন্তব্য ভারতসহ সারা বিশ্বের মুসলমানদের ক্ষুব্ধ করে তোলে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026