শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:৫৫

টার্কি মাংসকে হালাল ভেড়ি হিসেবে বিক্রির দায়ে ২ বাঙালীকে ৫বছর করে জেলদন্ড দিয়েছে ব্রিটেনের লেস্টার ক্রাউনকোর্ট

টার্কি মাংসকে হালাল ভেড়ি হিসেবে বিক্রির দায়ে ২ বাঙালীকে ৫বছর করে জেলদন্ড দিয়েছে ব্রিটেনের লেস্টার ক্রাউনকোর্ট

আব্দুল কাদির চৌধুরী মুরাদ: টার্কি কিমাকে হালাল ভেড়ির কিমা হিসেবে দোকান ও রেস্টুরেন্টে বিক্রি এবং সরবরাহের দায়ে ২ বাঙালীকে ৫বছর করে জেলদন্ড দিয়েছে লেস্টার ক্রাউনকোর্ট।

মাহমুদুর রহমান (৪৬) ও কামাল রহমান (৫৪) নামের এই ২ বাঙালী উভয়েই পিটারবারায় মাংসের ব্যবসা করে আসছিলেন। ট্রেডিং স্ট্যান্ডার্ড অথরিটি দ্বারা তাদের এ জালিয়াতি ধরার পর গত ৯ মার্চ তারা লেস্টার ক্রাউন কোর্টের ট্রাইব্যুনালে বিচারের সম্মুখীন হয়েছিলেন।

অপরাধ প্রমাণিত হওয়ায় তাদেরকে ২০এপ্রিল ৫বছর করে জেলদন্ড দেয়া হয়েছে। সে সাথে উভয়কে ১২০পাউন্ড করে জরিমানা ও পাশাপাশি কারাগারের কারনে তারা চার বছর পর্যন্ত কোম্পানির পরিচালক হতে অযোগ্য ঘোষিত হয়।

২০১৩ সালে ঘোড়ার মাংস বিক্রির কেলেঙ্কারির পর লিসেস্টারসেয়ার ফুড সেফটি টিম নিয়মিত পরীক্ষা শুরু করলে তাদের এ জালিয়াতি ধরা পড়ে।

ডাচ বাংলা লিমিটেড নামের সরবরাহকারী পিটারবারের এ প্রতিষ্টানটি টার্কি মাংসকে হালাল ভেড়ি হিসেবে লেস্টারশায়ার, মিডিলসবারা, ও পোর্স্টমাউথ এলাকার বিভিন্ন দোকান, পাইকারি বিক্রেতা, রেস্টুরেন্টে সরবরাহ করে থাকতো যার পরিচালক ছিলেন মাহমুদর রহমান ।

বিচারক বলেন, মাংশগুলো না ছিলো ভেড়ীর না ছিলো হালাল। যা লেস্টার সিটিকাউন্সিলের জাল লেভেল লাগানো হয়েছিল।

ট্রেডিং স্ট্যান্ডার্ড অফিসাররা একটি জাল প্রশংসাপত্র আটক করে যাতে মাংস হালাল হিসাবে প্রত্যয়িত হয়েছে কিন্তু আসলে ইসলামের রীতিনীতি অনুযায়ী না জবাই করা হয়েছে যে কারণে মুসলিমরা মাংশগুলো তাদের খাবারের জন্য উপযুক্ত নয়।

জালিয়াতির মাধ্যমে ডাচ বাংলা লিমিটেড আনুমানিকভাবে জানুয়ারী ২০১৩ এবং অক্টোবর ২০১৪ এর মধ্যে ৩শ’ হাজার থেকে ৪শ’ হাজার এর মধ্যে লাভ করেছে। যে কারণে ডিজিটাল বাংলা লিমিটেডের বিরুদ্ধে কোনও সাক্ষ্য দেয়নি প্রসিকিউশন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026