আব্দুল কাদির চৌধুরী মুরাদ: যুক্তরাজ্যের সবচেয়ে দীর্ঘতম সময়ের রানী দ্বিতীয় এলিজাবেথ ৯০ বছর পার করলেন। আজ তাঁর ৯১ তম জন্মদিন। এ উপলক্ষে উইন্ডসর প্রাসাদে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রানীর ভক্তরা প্রাসাদের বাইরের রাস্তায় সকাল থেকেই তাকে জন্মদিনের শুভেচ্ছা জানানোর জন্য ভিড় করে। তাদের মাঝে হেঁটে গিয়ে শুভেচ্ছা বিনিময় করেন রানী। তাকে স্বাগত জানাতে তোপধ্বনি করা হয় রাজকীয় রীতিতে।
রানী দ্বিতীয় এলিজাবেথের জন্ম লন্ডনে ২১ এপ্রিল ১৯২৬ সালে। বাবা আলবার্ট, ডিউক অব ইয়র্ক এবং সাবেক লেডি এলিজাবেথ বাওয়েস-লিওনের প্রথম সন্তান তিনি। ১৯৪৭ সালে এলিজাবেথ তার দূরসম্পর্কের কাজিন গ্রিসের যুবরাজ ফিলিপকে বিয়ে করেন। রানীর প্রথম সন্তান চার্লস জন্ম নেন ১৯৪৮ সালে। ১৯৫০ সালে চার্লসের বোন অ্যান জন্মগ্রহণ করেন
প্রতিটি মানুষই সচারচর একটি জন্মদিনই পালন করে থাকেন। কেন না, মানুষ জন্ম নেন একটি তারিখে। আর সেটিই হয় তার জন্মদিন। কিন্তু ব্রিটিশ রানী দ্বিতীয় এলিজাবেথ দু’টি জন্মদিন পালন করেন! কিন্তু কেন?
যুক্তরাজ্যের রানী দ্বিতীয় এলিজাবেথের প্রকৃত জন্মদিনটি হচ্ছে ২১ এপ্রিল। এই দিনটিতেই তিনি জন্মেছিলেন। তবে এছাড়া আরো একটি জন্মদিন আছে ব্রিটিশ রানীর। প্রতিবছর জুন মাসে পালন করা হয় ওই জন্মদিনটি।
এর কারণ হিসেবে জানা গেছে, রাজসিংহাসনে যেই থাকুক না কেন- রাজা অথবা রানী- যুক্তরাজ্য তার অতিরিক্ত একটি জন্মদিন পালন করে, যা তার প্রকৃত জন্মদিন নয়। সাধারণত গ্রীষ্মেই পালিত হয়ে থাকে এই জন্মদিনটি। এর কারণ এই সময়ে আবহাওয়া ভালো থাকে।
২৫০ বছর আগে বৃটিশ রাজা দ্বিতীয় জর্জ যখন ক্ষমতায় অর্থাৎ, ১৭৪৮ সাল থেকে রাজা বা রানীর দুটি জন্মদিন পালনের রেওয়াজ শুরু হয়। দ্বিতীয় এই জন্মদিনটিতে ব্রিটিশ রানী নানা রঙে সজ্জিত তার সেনাদলের সঙ্গে কুচকাওয়াজে অংশ নেন। কুচকাওয়াজে থাকে ১ হাজার চারশোর বেশি সরকারি কর্মকর্তা, ২০০ ঘোড়া এবং চারশোরও বেশি সঙ্গীতশিল্পী।
লন্ডনে রানীর বাসভবন বাকিংহাম প্রাসাদ থেকে শুরু হয়ে বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে সেনাদলের কুচকাওয়াজ।