সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১২:১২

উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষাস্থলে ভলিবল কোর্ট

উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষাস্থলে ভলিবল কোর্ট

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: সম্ভাব্য পারমাণবিক পরীক্ষার প্রস্তুতি নেওয়ার পর উত্তর কোরিয়ার টেকনেশিয়ানরা কিছুটা খেলার ফুসরতও পেলেন।

উত্তর কোরিয়ার ওপর নজরদারি করে এমন একটি সংস্থা বলছে, ১৬ই এপ্রিল স্যাটেলাইট ছবিতে দেখা যাচ্ছে, পাংগি-রি পারমাণবিক পরীক্ষাস্থলের বিভিন্ন স্থানে তিনটি ভলিবল খেলা চলছে। এ খবর দিয়েছে সিএনএন।

বিশ্লেষকরা বলছেন, বর্তমানে হয়তো ওই পরীক্ষাস্থল ‘স্ট্যান্ড-বাই’ করে রাখা হয়েছে। সেখানকার কর্মকর্তা-কর্মচারীদের অবসর কাটানোর কিছু সময় দেওয়া হয়েছে।

তবে এ-ও হতে পারে, নেতা কিম জং উন কিছুর নির্দেশ দেওয়ার আগ পর্যন্ত এটি কৌশলগত বিরতি। মাত্র একটি সপ্তাহ আগে ৩৮ নর্থ নামে ওই নজরদারি সংস্থা বলেছে, পরীক্ষাস্থলটি ষষ্ট পারমাণবিক পরীক্ষা চালানোর জন্য প্রস্তুত করা হচ্ছে।

তবে মার্কিন সামরিক ও গোয়েন্দা বিশ্লেষণে কোন পরিবর্তন নেই। গত কয়েক সপ্তাহ ধরে সামরিক বিশ্লেষণে বলা হচ্ছে, যেকোন সময় ভূ-গর্ভস্থ পারমাণবিক পরীক্ষা চালাতে প্রস্তুত উত্তর কোরিয়া।

উল্লেখ্য, উত্তর কোরিয়ায় ভলিবল বেশ জনপ্রিয়। ১৯৭২ সালে অলিম্পিক গেমসে দেশটির নারী দল ব্রোঞ্জ পদক পায়।

৩৮ নর্থ বলেছে, ২০০৬ সালে পাংগি-রি পরীক্ষাস্থলে প্রথম পারমাণবিক পরীক্ষা চালানোর পর এই বছরের ফেব্রুয়ারি পর্যন্ত বেশ কয়েকবার ভলিবল খেলা অনুষ্ঠিত হতে দেখা গেছে। তবে একই স্থানে তিনটি খেলা চলছে এবারই প্রথম।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026