রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০১

জামানুরের হত্যার প্রতিবাদ ও নাইফ ক্রাইম বন্ধের দাবীতে লন্ডনের আলতাব আলী পার্কে বিক্ষোভ র‍্যালি

জামানুরের হত্যার প্রতিবাদ ও নাইফ ক্রাইম বন্ধের দাবীতে লন্ডনের আলতাব আলী পার্কে বিক্ষোভ র‍্যালি

শিহাবুজ্জামান কামাল: গত ১৪ এপ্রিল পূর্ব লন্ডনের মাইলেন্ড এলাকার ওয়েগার ষ্ট্রীটে কয়েকজন তরুণের ছুরিকাঘাতে নির্মম ভাবে প্রান হারান বাংলাদেশী বংশোদ্ভূত তরুণ সৈয়দ জামানুর ইসলাম। তার এই মৃত্যুর সংবাদ বাঙালি কমিউনিটিতে শোকের ছায়া নেমে আসে।

জামানুরের পরিবারকে শান্তনা ও সমবেদনা জানাতে ইতোমধ্য তাঁর প্রতিবেশী এবং বিভিন্ন কমিউনিটির নেতৃবৃন্দরা পরিবারের সাথে সাক্ষাৎ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন এবং তাঁদের এই কষ্টের দিনে পাশে থাকার ক্থা জানান। তারা এই নির্মম ঘটনার তীব্র নিন্দা ও সুষ্ঠু বিচার দাবী করেন।

এদিকে সৈয়দ জামানুর ইসলামের হত্যার প্রতিবাদ ও নাইফ ক্রাইম বন্ধের প্রতিবাদে বৃহস্পতিবার ২০ এপ্রিল বিকেল সোয়া ৬টায় পূর্ব লন্ডনের আলতাব আলী পার্কে এক বিক্ষোভ র‍্যালি অনুষ্ঠিত হয়। কমিউনিটি নেতা মাসুদ আহমদের পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশের শ্লোগান ছিল কেরি পেন নট নাইফ।

বিপুল সংখ্যক সর্বস্তরের মানুষের উপস্থিতিতে সমাবেশে সকল বক্তারা জামানুরের বিদেহী আত্নার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানান। তাঁদের এই কষ্টের সময়ে কমিউনিটির পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস প্রদান করেন। তারা এই মর্মান্তিক ঘটনার তীব্র নিন্দা, প্রতিবাদ ও সুষ্ঠু বিচার দাবী করে বলেন, আমাদের কমিউনিটিতে এধরনের ঘটনা উদ্বেগজনক।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন ব্যারা পুলিশ কমান্ডার সু ইউলিয়াম, রুশনারা আলী এমপি, মেয়র জন বিগস, ইমাম আজমল মসরুর, জিম ফিটসপেট্রিক এমপি, রয় আলন গ্রীন, কাউন্সিলার রাবিনা খান, কাউন্সিলার ডেভিড এডগার, জনেট স্মিথ, কাউন্সিলার শিরিয়া খাতুন, কাউন্সিলার আমিনুর রশিদ তালুকদার, জিতু চৌধুরি, ব্যারিস্টার আতাউর রহমান, ইয়াসমিন আখতার এবং জামানুরের পিতা সৈয়দ আব্দুল মালিক ও মাতা হাফসা চৌধুরী। সমাবেশে আরো উপস্থিত ছিলেন কাউন্সিলার অহিদ আহমদ, কাউন্সিলার অলিউর রহমানসহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন নাইফ ক্রাইম, গ্যাং ফাইট একটি মারাত্নক অপরাধ। এর বিরুদ্ধে দল, মত নির্বিশেষে সম্মিলিত ভাবে সবাইকে রুখে দাঁড়াতে হবে। এব্যাপারে আমাদেরকে সচেতন থাকতে হয়ে। ছেলে-মেয়েরা কোথায় যায়, কি করে এবং অন্যান্যদের সাথে কি ধরনের আচরণ করছে, সে ব্যাপারে প্রত্যেক পিতামাতা, অভিভাবকদের সজাগ দৃষ্টি রাখতে হবে। ছেলেমেদেরকে ভাল কাজ ও ভাল পরিবেশে সম্পৃক্ত করা প্রত্যেক পিতামাতা, অভিভাবকদের দায়িত্ব।

প্রতিবাদ সমাবেশে নাইফ ক্রাইম বন্ধে একটি ‘টাস্ক ফোরস’ গঠনের সিদ্ধান্ত গৃহিত হয়। যেখানে স্থানিয় কাউন্সিলার, ভুক্তভোগী পরিবারের সদস্য, আইন বিশেষজ্ঞ ও কমিউনিটির নেতৃবৃন্দের সমন্বয় থাকবে। প্রস্তাবটি মেয়র জন বিগস এর বরাবরে পেশ করা হয় এবং মেয়র এব্যাপারে তাঁর একাত্নতা প্রকাশ করেন। সমাবেশে নিহত জামানুরের পরিবারের পক্ষ থেকে উপস্থিত সবার প্রতি কৃতজ্ঞতা জানান জামানুরের মামা জিতু চৌধুরী।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026