সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৭

চিলড্রেন সার্ভিস ব্যর্থ দাবী করে টাওয়ার হ্যামলেটস ইন্ডিপেন্ডেন্ট গ্রুপ এর সংবাদ সম্মেলন

চিলড্রেন সার্ভিস ব্যর্থ দাবী করে টাওয়ার হ্যামলেটস ইন্ডিপেন্ডেন্ট গ্রুপ এর সংবাদ সম্মেলন

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: টাওয়ার হ্যামলেটস বারায় মেয়র বিগসের দূর্বল কতৃত্ত্বসহ চিলড্রেন সার্ভিসের অফষ্টেড সমালোচনায় গভীর উদ্বেগ প্রকাশ করে এক সাংবাদিক সম্মেলন করে সাবেক মেয়র লুৎফুর রহমানের টাওয়ার হ্যামলেটস ইন্ডিপেন্ডেন্ট গ্রুপ।

ত শুক্রবার বিকেলে পূর্ব লন্ডনের বারাকা রেষ্টুরেন্টে সাংবাদিক সম্মেলনে বারার নির্বাহী মেয়র জন বিগসের সমালোচনা করে বলা হয়, কাউন্সিল সার্ভিস উন্নয়নে বর্তমান মেয়রের কোন মিশন নেই, নেই কোন ভিশনও। সংবাদ সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন কাউন্সিলার মায়ুম মিয়া। লিখিত বক্তব্য উপস্থাপন করেন কাউন্সিলার মুহাম্মদ আনসার মুস্তাকিম।

সংবাদ সম্মেলনে ইন্ডিপেন্ডেন্ট গ্রুপের কাউন্সিলারদের মধ্যে আরো উপস্থিত ছিলেন কাউন্সিলার গোলাম রব্বানী ও কাউন্সিলার গোলাম কিবরিয়া চৌধুরী প্রমুখ। সাংবাদিক সম্মেলনে স্থানীয় প্রশাসনের গুরুত্বপুর্ণ এই বিভাগের বিপর্যয়ের কারন অনুসন্ধানে অবিলম্বে জনগন কর্তৃক তদন্ত দাবি করেন টাওয়ার হ্যামলেটস বারা মেয়র প্রার্থী কাউন্সিলার অহিদ আহমদ এবং একই দলের গ্রুপ লিডার কাউন্সিলার অলিউর রহমান।

অহিদ আহমদ ও কাউন্সিলার অলিউর রহমান চিল্ড্রেন্স সার্ভিসের লিড মেম্বার কাউন্সিলার রেচেল সন্ডার্সেরও তীব্র সমালোচনা করেন সাংবাদিক সম্মেলনে। তারা বলেন, অফস্টেড রিপোর্ট বলেছে, এই লিড মেম্বার ২০১৫ সালের মে মাসে এই বিভাগে নিয়োগের পর থেকে শিশুদের নিরাপত্তা ও দায়দায়িত্ব পালনে সম্পুর্নরূপে ব্যর্থ হয়েছেন।

অফস্টেড রিপোর্ট অত্যন্ত পরিষ্কার, স্বচ্ছ ও নিরপেক্ষ মন্তব্য করে সাংবাদিক সম্মেলনে বলা হয়, ইন্ডিপেন্ডেন্ট গ্রুপ মনে করে বারাকে সামনে এগিয়ে নিতে বর্তমান মেয়রের না আছে কোন নেতৃত্বের যোগ্যতা, না রয়েছে কোন প্রশাসনিক দক্ষতা।

লিখিত বক্তব্যে বলা হয় মেয়র জন বিগস এবং তার প্রশাসন কাউন্সিলের চাইল্ড প্রটেকশনে গুরুতরভাবে ব্যার্থ হওয়ায় সরকারী ওয়াচডগের কড়া সমালোচনায় পড়েছেন। অফস্টেড তাদের রিপোর্টে পরিস্কার বলেছে কাউন্সিলের ঝুঁকিপুর্ন ছেলেমেয়েদের নিরাপত্তা ও সাহায্যের জন্য নিয়োজিত চিল্ড্রেন সার্ভিস দায়িত্ব পালনে সম্পুর্নরূপে ব্যর্থ হয়েছে।

বক্তব্যে বলা হয়, অফস্টেড বলেছে টাওয়ার হামলেটসের নেতৃত্ব ও ব্যবস্থাপনা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। কাউন্সিলের চিল্ড্রেন সার্ভিসের ব্যর্থতা যে কত গভীরে এবং বাচ্চাদের নিরাপত্তা যে কত ঝুঁকিতে সে সম্পর্কে কাউন্সিলের প্রধান নির্বাহী, ডাইরেক্টর অব চিল্ড্রেন সার্ভিস এবং নির্বাচিত জনপ্রতিনিধিদেরকে রাখা হয়েছে সম্পুর্ন অন্ধকারে, গুরুতর এমন অভিযোগও এনেছে অফস্টেড।

কাউন্সিলার অহিদ আহমদ জন বিগসের কড়া সমালোচনা করে বলেন, মেয়র বিগসের নেতৃত্ব যে কত দুর্বল তার প্রমান অফস্টেডের সাম্প্রতিক এ রিপোর্ট। শিশুদের জীবন ঝুঁকিপূর্ণ ও নিরাপত্বাহীন করার এ দায় নিতে হবে মেয়রকে, জনগনের কাছে জবাবদিহি করতে হবে তার নেতৃত্বাধীন ব্যর্থ এ প্রশাসনকে।

গ্রুপ লিডার কাউন্সিলার অলিউর রহমান মেয়র জন বিগসের প্রতি হুশিয়ারী উচ্চারণ করে বলেন, ‘আমাদের গ্রুপ থেকে অতীতে বার বার প্রমানসহ বলা হয়েছে যে টাওয়ার হামলেটসকে একটি ব্যর্থ বারায় পরিণত করতে চান মেয়র বিগস এবং তার প্রশাসন। অফস্টেড রিপোর্ট আমাদের অভিযোগের পক্ষে আরেকটি জলন্ত প্রমান।

ইন্ডিপেন্ডেন্ট গ্রুপের নেতারা অভিযোগ করে বলেন, কাউন্সিল সার্ভিসের মান দিন দিন অবনতির দিকে গেলেও নেতৃত্বের কোন খেয়ালই নেই।

আর এ কারনেই চিল্ড্রেন, এডুকেশন ও ইয়ুথ সার্ভিসের বিরাট বাজেট কাট এবং নার্সারী প্রাইভেটাইজেশনের বিরুদ্ধে হাজার হাজার স্থানীয় বাসিন্দা প্রতিবাদ করলেও মেয়র বিগস তাতে পাত্তা দেননি। কিন্তু লোকাল গভর্নমেন্ট ফাইনান্স সম্পর্কে রয়েছে যোগ্যতা, বারার জনগনের চাহিদা, আশা ও আকাঙ্খার প্রতি রয়েছে পুর্ন জ্ঞান ও সহানুভুতি, এমন নেতৃত্ব প্রয়োজন টাওয়ার হ্যামলেটসের।

ইন্ডিপেন্ডেন্ট গ্রুপ নেতারা অভিযোগ করে বলেন, অভিভাবকরা উপরোক্ত সার্ভিসগুলোর বাজেট কাটের বিরুদ্ধে যে পিটিশন করেছিলেন মেয়র বিগস তাতে কোন গুরুত্বই দেননি। তারা বলেন, মাল্টিকালচারাল এই বারার জন্যে এমন একজন মেয়র প্রয়োজন, যার রয়েছে দীর্ঘ দিনের প্রশাসন পরিচালনায় অভিজ্ঞতা এবং রয়েছে বারার মানুষের প্রতি গভির ভালবাসা।

বিগত মেয়রের বিভিন্ন সততার দিক তুলে ধরে সাংবাদিক সম্মেলনে তারা বলেন, এই বারার চিল্ড্রেন সার্ভিসকে চমৎকার নেতৃত্ব দেবার বিগত প্রশাসনের রয়েছে সোনালী রেকর্ড। শিশু ও যুবক হচ্ছে বারার ভবিষ্যত। আমাদের এই ভবিষ্যত প্রজন্ম আজ ঝুকির মুখে বর্তমান ব্যর্থ নেতৃত্বের কারনে। আমরা এই ব্যর্থতার তীব্র নিন্দা ও ধিক্কার জানাই।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026