শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৮:২১

দক্ষিণ কোরিয়ায় যুক্তরাষ্ট্রের পারমাণবিক সাবমেরিন

দক্ষিণ কোরিয়ায় যুক্তরাষ্ট্রের পারমাণবিক সাবমেরিন

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: কোরিয়া উপদ্বীপ অঞ্চলে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্রের একটি সাবমেরিন বা ডুবোজাহাজ পৌঁছেছে দক্ষিণ কোরিয়ায়।

উত্তর কোরিয়া আরো ক্ষেপণান্ত্র বা পারমাণবিক পরীক্ষা চালাতে পারে এমন উদ্বেগের মধ্যে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্রবাহী সাবমেরিন ইউএসএস মিশিগান অবস্থান নিয়েছে দক্ষিণ কোরিয়ায়।

সেখানে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান বহনকারী জাহাজ কার্ল ভিনসনের সঙ্গে যুক্ত হওয়ার কথা রয়েছে। ইউএসএস মিশিগান পারমাণবিক শক্তিচালিত । এতে রয়েছে ১৫৪টি টমাহক ক্রজ ক্ষেপণাস্ত্র।

যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে। যেকোনো সময় যুদ্ধ শুরু হয়ে যাওয়ার মতো পরিস্থিতিও সৃষ্টি হয়েছে সেখানে। অস্বাভাবিকভাবে বুধবার হোয়াইট হাউজে উত্তর কোরিয়া বিষয়ে ব্রিফিংয়ে উপস্থিত হতে বলা হয়েছে যুক্তরাষ্ট্রের পুরো সিনেট সদস্যদের।

উল্লেখ্য, কার্ল ভিনসন যুদ্ধজাহাজের সঙ্গে সামরিক মহড়ায় ইউএসএস মিশিগান অংশ নেবে বলে ধারণা করা হচ্ছে। কিন্তু এরই মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র তার শক্তি প্রদর্শন করছে। এদিকে, মঙ্গলবার উত্তর কোরিয়া তার সশস্ত্র বাহিনীর ৮৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করছে।

এর আগে এ অনুষ্ঠান পালন করতে গিয়ে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে তারা। তবে কোরিয়া উপদ্বীপ অঞ্চলে সাম্প্রতিক সময়ে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026