শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: লিবিয়ায় বাংলাদেশিদের আটক করে মুক্তিপণ আদায়কারী চক্রের তিনজনকে আটক করেছে সিআইডি। সোমবার রাতে মাদারীপুরের শিবচর উপজেলায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
সি
আইডি’র অতিরিক্ত পুলিশ সুপার (অর্গানাইজড ক্রাইম) রায়হান উদ্দিন খান, আটকদের সহযোগীরা লিবিয়ায় বাংলাদেশিদের অপহরণ করে তাদের আত্মীয় স্বজনদের কাছ থেকে মুক্তিপণ দাবি করত।
মুক্তিপণের টাকা তুলে নেওয়ার কাজটি করত আটক তিনজন। সাধারণত ব্যাংক ও বিকাশের মাধ্যমে এ অর্থ আদায় করতো। মালিবাগের সিআইডি কার্যালয়ে দুপুরে এক সংবাদ সম্মেলনে এ ব্যপারে বিস্তারিত জানানো হবে।