শিহাবুজ্জামান কামাল: যুদ্ধ বিধ্বস্ত সিরিয়ার অসহায় মানুষদের সাহায্যার্থে ইতোমধ্যে বিশ্বের বিভিন্ন মানবতাবাদী সংস্থা গুলো নানা ভাবে তাঁদের সাহায্য অব্যাহত রেখেছে। সেখানে খাদ্য, পানি, ওষুধ, তাবুসহ প্রয়োজনীয় দ্রব্য সামগ্রি অসহায়, দুস্থ মানুষের মধ্যে বিতরণ করা হচ্ছে।
সি
রিয়ায় ভয়াবহ যুদ্ধের কারণে হাজার হাজার আহত মানুষ ওষুধ-পত্র ও চিকিৎসার অভাবে নিদারুণ ভাবে কাতরাচ্ছে। তাঁদের সাহায্যার্থে যুক্তরাজ্য ভিত্তিক কয়েকটি চ্যারিটি সংস্থা এব্যাপারে এগিয়ে এসেছে। তাঁরা বিভিন্ন ইভেন্টের মাধ্যমে অর্থ সংগ্রহ করে যুদ্ধ বিধ্বস্ত সিরিয়ার জন্য ৯০টি এ্যাম্বুলেন্স এর ব্যবস্থা করেন।
সোমবার ২৩ এপ্রিল বিভিন্ন চ্যারিটি সংস্থার একটি প্রতিনিধি দল সিরিয়ার উদ্দেশ্যে লন্ডন ত্যাগ করেন। এব্যাপারে লন্ডনবিডিনিউজ২৪ এর বিশেষ প্রতিনিধির সাথে এক সাক্ষাতকারে এই প্রতিনিধি দলের সদস্য আতিক জানালেন, যুক্তরাজ্য ভিত্তিক রেজিস্টার্ড চ্যারিটি সংস্থা, হিউম্যান এইড ইউকে, আনা এইড, সিরিয়া টেন ও হেন্ড ইন হেন্ড সিরিয়া’র যৌথ উদ্যোগে ৯০ট এ্যাম্বুলেন্স নিয়ে তাঁরা যুক্তরাজ্য থেকে বাই রোড সিরিয়ার উদ্দেশ্যে রওয়ানা দিবেন।
এই প্রতিনিধি জানালেন, আন্তর্জাতিক চ্যারিটি সংস্থা ‘মালয়েশিয়া লাইফ লাইন ফর সিরিয়া’ এই সংস্থার ২০জনের একটি স্বেচ্ছাসেবী প্রতিনিধি দল তাঁরা সিরিয়ার জন্য অর্থ সংগ্রহ করে ১০টি এ্যাম্বুলেন্স নিয়ে যুক্তরাজ্যে পৌছেন।
প্রতিনিধি জানান ৯০টি এ্যাম্বুলেন্স সিরিয়ার বিভিন্ন হসপিটালে সেখানকার কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হবে।
প্রতিনিধি আতিক আরো জানালেন, তাঁদের গন্তব্য স্থান টার্কি ও বলগেরিয়া বর্ডারে পৌছার পর, তাঁদের সহযোগী সংস্থার প্রতিনিধিদের কাছে তাঁরা এই এ্যাম্বুলেন্স গুলো হস্তান্তর করে শীঘ্র যুক্তরাজ্যে ফিরবেন। এই প্রতিনিধি দলে রয়েছেন প্রায় ২৫০জন সেচ্ছাসেবী।
যে সমস্ত রেজিস্টার্ড চ্যারিটি সংস্থার মাধ্যমে এই এ্যাম্বুলেন্স গুলো হস্তান্তর করা হবে সেগুলো হছে, হিউম্যান এইড ইউকে, আনা এইড, হেন্ড ইন হেন্ড সিরিয়া, হেলথ ডিরেকটরেট, আই এইচ আর, গ্লোবাল রিলিফ ট্রাষ্ট, সিরিয়া টেন এবং মালয়েশিয়ান লাইফ লাইন ফর সিরিয়া।