শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের চককীর্তি ইউনিয়নের শিবনগর এলাকায় একটি বাড়ি ‘জঙ্গি আস্তানা’ সন্দেহে ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বাড়িটির ভেতর থেকে থেমে থেমে গুলির শব্দ শোনা যাচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক কাউন্টার টেরোরিজম ইউনিটের একজন কর্মকর্তা জানান, গোপন সংবাদদের ভিত্তিতে প্রথমে কানসাট ইউনিয়নের আব্বাস রাজার এলাকার তিনটি বাড়ি ঘেরাও করে পুলিশ। সেখানে জঙ্গির কোন অস্তিত্ব পাওয়া যায়নি।
পরে শিবগনগর এলাকায় অন্য একটি ঘেরাও করে তল্লাশি চালানো শুরু করে পুলিশ। সেখানে পুলিশ সদস্যদের লক্ষ্য করে গ্রেনেড ছোড়া হয়। জবাবে পুলিশও কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এখন পর্যন্ত কোন হতাহতের খবর পাওয়া যায়নি। শিবগনগর ও এর আশেপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রাশাসন। থেমে থেমে গুলির শব্দ শোনা যাচ্ছে।
ঢাকা থেকে কাউন্টার টেরোরিজম ও সোয়াত সদস্যরা ঘটানা স্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছেন বলে জানিয়েছেন ঐ কর্মকর্তা। তিনি জানিয়েছেন, বাড়িটিতে আবু নামে এক জঙ্গি সহ আরো ৩-৪ জন থাকতে পারে।
স্থানীয়রা জানান, আক্তার হোসেন জেন্টু নামে এক ব্যক্তি ওই বাড়ির মালিক।