সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৫

নিজ বাসায় ভক্তদের কাটরিনার আমন্ত্রণ

নিজ বাসায় ভক্তদের কাটরিনার আমন্ত্রণ

বিনোদন ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব বেশিদিন হয়নি সরব হয়েছেন বলিউড অভিনেত্রী কাটরিনা কাইফ।

তবে সাম্প্রতিক সময়ে নিয়মিতই নিজের ফেসবুক পেজটি আপডেট করছেন তিনি। খুব অল্প সময়ে তার ফলোয়ার হয়েছে ১ কোটি ১২ লাখেরও বেশি। বিষয়টি নিয়ে বেশ আনন্দিত ও উত্তেজিত কাটরিনা। সবাইকে ধন্যবাদও জানিয়েছেন তিনি। তবে নতুন খবর হলো সম্প্রতি কাটরিনা তার বাসায় ভক্তদের আমন্ত্রণ জানিয়েছেন।

বিষয়টি অবাক করার মতো হলেও সত্যি। একটি ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে তিনি এ আমন্ত্রণ জানিয়েছেন। এদিকে খুব শিগগিরই মুম্বইয়ের একটি নতুন স্থানে বাসা নিচ্ছেন কাটরিনা। আর সেখানেই ভক্তদের আসতে বলেছেন তিনি। স্ট্যাটাসের সঙ্গে নিজের একটি ছবিও জুড়ে দিয়েছেন।

এ বিষয়ে কাটরিনা পরে মিডিয়াকে জানিয়েছেন, আসলে আমি ভক্তদের সঙ্গে কিছু সময় কাটাতে চাই। তাই এ স্ট্যাটাসের মাধ্যমে তাদের সাড়াটা কেমন সেটা দেখলাম। আমি অভিভূত ভক্তদের সাড়ায়। খুব শিগগিরই আমার নতুন বাসায় কিছু ভক্তকে আমন্ত্রণ জানাবো।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026