শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:০১

২য় দিনের শিবগঞ্জে জঙ্গি আস্তানায় অপারেশন ঈগল হান্ট শুরু

২য় দিনের শিবগঞ্জে জঙ্গি আস্তানায় অপারেশন ঈগল হান্ট শুরু

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: ২য় দিনের মত আজ বৃহস্পতিবার সকাল সোয়া ৯টায় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের মোবারকপুর ইউনিয়নের শিবনগর এলাকায় জঙ্গি আস্তানায় অপারেশন ঈগল হান্ট শুরু হয়েছে। আর্ম পুলিশ ব্যাটেলিয়ন, সোয়াত ও কাউন্টার ট্রেরিরিজম সদস্যরা অভিযান চালাচ্ছে।

প্রায় শতাধিক গুলির শব্দ পাওয়া যায়। পুরো এলাকা ঘিরে রেখেছে আইনশৃংখলাবাহিনী। বাড়িটির আশপাশের বাসিন্দাদের নিরাপত্তার স্বার্থে সরিয়ে নেয়া হয়েছে। এখনো আশেপাশের এলাকায় ১৪৪ ধারা জারি বলবৎ রয়েছে বলে জানান উপজেলা নির্বাহী অফিসার শফিকুল ইসলাম।

বাড়িটিতে একই ইউনিয়নের আফসার আলীর ছেলে আবু আলী নামে এক জঙ্গি, তার স্ত্রী সুমিয়ারা বেগম, ২ মেয়ে নুরি খাতুন (৭) ও সাদিয়া (৪) সহ ২/৩ জন আছে বলে জানা গেছে। ঘটনাস্থলে সিআইডির ক্রাইমসিন ভ্যান, পাশাপশি ফায়ার সার্ভিসের ইউনিটের গাড়ী ও এ্যাম্বুলেন্স রয়েছে।

এছাড়া ঘটনাস্থলে বোমা ডিস্পজাল দলের সদস্যরা উপস্থিত হয়েছেন। সোয়াতের সহকারি কমিশনার প্রলয় কুমার জোয়ারদার জানান, অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026