সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৪

চলে গেলেন খ্যাতিমান অভিনেতা বিনোদ খান্না

চলে গেলেন খ্যাতিমান অভিনেতা বিনোদ খান্না

বিনোদন নিউজ ডেস্ক: ক্যান্সারের সঙ্গে লড়াই করে হেরে গেলেন বলিউডের খ্যাতিমান অভিনেতা ও রাজনীতিবিদ বিনোদ খান্না। ৭০ বছর বয়সে আজ বৃহস্পতিবার মুম্বাইয়ের এক হাসপাতালে তিনি মারা যান।

এনডিটিভির খবরে বলা হয়, কয়েক সপ্তাহ আগে হঠাৎ করেই পানিশূন্যতা দেখা দিলে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তখন গুঞ্জন শোনা যায় ব্লাডারের ক্যান্সারের চিকিৎসা করাতেই তিনি হাসপাতাল গেছেন।

তবে বিনোদ খান্নার ছেলে রাহুল খান্না তখন জানিয়েছিলেন, পানিশূন্যতার কারণেই বাবাকে হাসপাতালে নেওয়া হয়।

তিনি বলেন, ভয়াবহ পানি শূন্যতা দেখা দিলে বাবাকে শুক্রবার হাসপাতারে ভর্তি করা হয়। অবস্থা দ্রুত নিয়ন্ত্রণ করা হয়। তখন তিনি সুস্থ হয়ে উঠেছিলেন। চিকিৎসকরা শিগগির ছেড়ে দেওয়ার কথাও বলেন। হাসপাতালে যে যত্ন নেওয়া হয় বাবার সেটির কোনো তুলনা নেই, তাঁর প্রতি সবারই মঙ্গলকামনা ছিল।

এপ্রিলের প্রথম দিকে হাসপাতালে থাকাকালে অসুস্থ ও শীর্ণ বিনোদ খান্নার একটি ছবি ভাইরাল হয়ে যায়। প্রিয় তারকার এই শারীরিক অবস্থার ছবি প্রকাশ নিয়ে ভক্তদের মধ্যে তখন ক্ষোভ দেখা যায়।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026