শিহাবুজ্জামান কামাল: বৃহস্পিতাবার ২৭ এপ্রিল পূর্ব লন্ডনের ব্রিকলেনের একটি রেস্টুরেন্টে শেরপুর ওয়েলফেয়ার ট্রাস্টে’র উদ্যোগে গোয়ালাবাজার সরকারী আদর্শ ডিগী কলেজের অধ্যক্ষ আব্দুল মুকিত আজাদের সম্মানে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।
ট্
রাস্টের নবনির্বাচিত সভাপতি প্রভাষক জয়নাল আব্দীনের সভাপতিত্বে ও সেক্রেটারি আব্দুল ওয়াদুদ দীপকের সঞ্চালনায় সভার শুরুতে অতিথিকে ফুল দিয়ে বরন করেন সংগঠনের বেতৃবৃন্দ।
সভায় বক্তব্য রাখেন বিশিষ্ট কমিউনিটি নেতা সাংবাদিক কে এম আবুতাহের চৌধুরী, বিশিষ্ট আইনজীবী আবুল কালাম, ডাঃ গিয়াস উদ্দিন আহমদ, এডভোকেট লিয়াকত আলী, আব্দুর রব খান নেওয়ার, সাংবাদিক ইব্রহিম খলিল, তোফায়েল আহমদ, কবি শিহাবুজ্জামান কামাল, সৈয়দ ওমর আলী প্রমুখ।
সভায় বক্তারা অধ্যক্ষ আব্দুল মুকিত আজাদের বহুমুখী কর্মের ভূয়সী প্রশংসা করেন। তাঁর অক্লান্ত পরিশ্রম ও দক্ষ ব্যবস্থাপনায় গোয়ালা বাজার মহিলা কলেজের অগ্রগতি ও সফলতার জন্য তাকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
সম্বর্ধিত অতিথি আব্দুক মুকিত আজাদ বলেন, ১৯৯৫ সালে মাত্র ১০জন ছাত্রী নিয়ে কলেজের যাত্রা শুরু করেছিল। বর্তমানে এই কলেজের ছাত্রী সংখ্যা ২২০০জন। সকলের সার্বিক সহযোগিতা ও অক্লান্ত পরিশ্রম এবং সততা ও ত্যাগের কারণে গোয়ালাবাজার আদর্শ মহিলা কলেজ এখন সরকারীকরণ হয়েছে।
বর্তমানে কলেজের শিক্ষার মান ও পরিবেশ অত্যন্ত ভাল এবং কলেজের যথেষ্ট সুনাম র্য়েছে। বর্তমানে এ কলেজটি ডিগী পরীক্ষার সেন্টার হিসেবে পরিচালিত হচ্ছে। এ কলেজে প্রত্যন্ত অঞ্চলের হাজার হাজার মেয়ে লেখাপড়া শিখে নিজেকে প্রতিষ্ঠিত করছে এবং সমাজ পরিবর্তনে যথেষ্ট ভুমিকা রাখছে।