বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৮

ব্রেক্সিট ভুল সিদ্ধান্ত ছিল: জরিপে ৪৫ শতাংশ ভোটার বৃটিশ

ব্রেক্সিট ভুল সিদ্ধান্ত ছিল: জরিপে ৪৫ শতাংশ ভোটার বৃটিশ

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: ব্রেক্সিট ভুল সিদ্ধান্ত ছিল বলে মত দিয়েছেন সংখ্যাগরিষ্ঠ বৃটিশ ভোটার। নতুন এক জরিপে এমনটাই উঠে এসেছে। বৃটিশ প্রধানমন্ত্রী তেরেসা মে আগাম নির্বাচনের ডাক দেয়ার ১০ দিন পর একটি জরিপ চালায় ইউগভ/টাইমস।

রিপে অংশ নেয়া ১৫৯০ ভোটরের ৪৫ শতাংশ বলেছেন তারা মনে করেন ব্রেক্সিট ছিল ভুল সিদ্ধান্ত। আর ৪৩ শতাংশ মনে করেন ইউরোপীয় ইউনিয়ন ছাড়ার পক্ষে বৃটেনের রায় ছিল সঠিক। কয়েকদিন আগে ইউগভের আরেকটি জরিপে ৪৪ শতাংশ ইইউ ছাড়ার বিরোধীতা করেছিলেন। সমসংখ্যক সমর্থন দিয়েছিলেন ব্রেক্সিটে।

বৃটিশ অনলাইন ইন্ডিপেন্ডেন্টের খবরে বলা হয়, অল্প সময়ের ব্যবধানে জরিপের ফলে যে পরিবর্তন দেখা যাচ্ছে তাতে ইঙ্গিত মিলছে যে ইইউর ছাড়ার পক্ষে সমর্থন কমছে। গত মাসে লিসবন চুক্তির আর্টিকেল ৫০ সক্রিয় করার পর ইতিমধ্যে আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ব্রেক্সিট প্রক্রিয়া।

জরিপে অংশগ্রহনকারীদের মধ্যে নিশ্চিত না উত্তর দেয়া ভোটারদের সংখ্যা ১০ই জানুয়ারি থেকে এখন পর্যন্ত ১২ শতাংশেই রয়েছে।

ইউগভ/টাইমসের সবচেয়ে সাম্প্রতিক জরিপে ব্রেক্সিটের বিপক্ষে দেয়া অভিমতের হার রেকর্ড সর্বোচ্চ। এমন এক সময় জনমত ব্রেক্সিটের বিপক্ষে যাচ্ছে যখন কিনা বৃটিশ সরকার অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় পার করছে।

ওদিকে, আগাম নির্বাচনের ডাক দেয়া প্রধানমন্ত্রী মে’র প্রতি সমর্থনের হার সর্বোচ্চ। জরিপগুলো বলছে ৮ই জুনের আগাম নির্বাচনে পার্লামেন্টে আরও বড় সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়ী হবেন মে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026