সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৯:১৫

জিয়ার মাজারে শ্রদ্ধা জানাতে গিয়ে আম পাড়ার প্রতিযোগিতা: নেতাকর্মীদের আচরনে বিরক্তি প্রকাশ মির্জা ফখরুলের

জিয়ার মাজারে শ্রদ্ধা জানাতে গিয়ে আম পাড়ার প্রতিযোগিতা: নেতাকর্মীদের আচরনে বিরক্তি প্রকাশ মির্জা ফখরুলের

রাজনীতি ডেস্ক: শুক্রবার বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে এসে চন্দ্রীমা উদ্যানের ভেতরে বিশৃংখল পরিবেশ সৃষ্টির অভিযোগ উঠেছে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে । নেতাকর্মীদের এমন আচরনে ক্ষুব্ধ হয়েছেন খোদ বিএনপি মহাসচিবও।

সামাজিক যোগাযোগের মাধ্যমে উদ্যানের গাছগুলো থেকে ‘বেপরোয়া’ ভঙ্গীতে আম পাড়তে ব্যস্ত থাকা বিএনপি নেতাকর্মীদের ছবি প্রকাশ করে চলছে জোর সমালোচনা।

সুত্র মতে, হঠাৎ করেই নেতা-কর্মীদের এমন আচরন দৃস্টিগোচর হলে চোখে-মুখে বিরক্তি প্রকাশ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল। এসময় বেশ কয়েকদফা সিনিয়র নেতাদের মাধ্যমে ‘আম পাড়া’ নেতকর্মীদের ডাকার পরে নিয়ন্ত্রনে আসে পরিস্থিতি।

এর আগে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে শুক্রবার সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বিএনপির নেতাকর্মীরা দলে দলে হাজির হন চন্দ্রিমা উদ্যানে। সদ্য ঘোষিত ঢাকা মহানগর বিএনপির উত্তর ও দক্ষিণের নতুন কমিটির নেতাদের সঙ্গে নিয়ে এসময় শ্রদ্ধা জানাতে আসেন বিএনপি মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর।

প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা গেছে, মহাসচিবের বক্তব্য শুরু হবার আগে সেখানে আসা অনেক নেতাকর্মিদের মধ্যে শুরু হয় আম পাড়ার প্রতিযোগিতা। বিএনপির অনেক নেতাকর্মী উদ্যানের আম গাছগুলোতে এলোপাথাড়ি ঢিল ছুড়তে শুরু করেন। এমনকি অনেকে গাছেও উঠে আম পাড়া শুরু করেন।

দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে এসে বিএনপি নেতাকর্মীদের এমন আচরণ আর ঘটনার আকস্মিকতায় বেশ হতভম্ভ হয়ে পড়েন চন্দ্রিমা উদ্যানের দায়িত্বরত নিরাপত্তাকর্মী সহ উপস্থিত দর্শনার্থীরা।

শুক্রবার দুপুরের পর থেকেই এমন ঘটনার প্রতিবাদে ক্ষোভ জানিয়ে নানা সমালোচনায় মুখর হয়ে উঠে ফেসবুকের হোমপেজ। প্রতিপক্ষের সমর্থনকারীরাই শুধু নয় এমন ঘটনায় তীব্র প্রতিবাদ ও সমালোচনা করতে দেখা যায় বিএনপি সমর্থিত ফেসবুক ব্যবহারকারীদেরও।

চন্দ্রিমা উদ্যানের নিরাপত্তায় নিয়োজিত আনসার সদস্য রহমান মিয়া বলেন, শত শত লোকজন এসে যদি বেপরোয়া ভাবে গাছে উঠে, গাছ নষ্ট করে আমাদের পক্ষে নিয়ন্ত্রণ করা কঠিন। বারবার অনুরোধ করেও কাউকে থামানো যায়নি।

মিরপুর থেকে আসা বিএনপির কর্মী জোবায়ের আহমেদ এমন অভিযোগ অস্বীকার করে বলেন, ‘সরকারি উদ্যান এখানে শতশত মানুষ আসে, সবাই তো বিএনপির কর্মী নয়। হয়তো অল্পবয়সী কেউ গাছে উঠতে পারে। তবে শ্রদ্ধা জানাতে বিএনপির নেতাকর্মীদের এমন করলে তা অবশ্যই ঠিক হয়নি।

প্রসঙ্গত, শুক্রবার সকালে জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিন বেলা সাড়ে ১১টায় শেরে বাংলা নগরে শ্রদ্ধা জানানো শেষে উপস্থিত সাংবাদিকদের সাথে চলমান রাজনীতি ও প্রেক্ষাপট নিয়ে নানা কথা বলেন ফখরুল।

এ সময় মির্জা ফখরুল সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, বিএনপি কি পারে আর কি পারে না তা অতীতে প্রমাণিত হয়েছে। তিনি সরকারের উদ্দেশে বলেন, এই সরকার পুলিশ ছাড়া একটা নির্বাচন করুক দেখা যাবে কে বেশি জনপ্রিয়?

তিনি বলেন, বর্তমান সরকার স্বৈরাচার এবং তারা একনায়কতন্ত্র চাপিয়ে দিয়েছে। এই সরকারের অধীনে কখনো সুষ্ঠু নির্বাচন হয়নি। তাই আমরা আবারো বলছি, লেভেল প্লেয়িং ফিল্ড এবং নির্বাচনকালীন সহায়ক সরকার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে না। এককথায় লেভেল প্লেয়িং ফিল্ড ছাড়া দেশে কখনো সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে না বলে জানান তিনি।

এসময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, মহানগর দক্ষিণের সভাপতি হাবিব উন নবী খান সোহেল, সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার, কেন্দ্রীয় নেতা আমান উল্লাহ আমান, খায়রুল কবির খোকন, অ্যাডভোকেট আবদুস সালাম আজাদসহ ঢাকা মহানগর বিএনপি ও বিভিন্ন অঙ্গ সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026