শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:০৪

কুষ্টিয়া জেলা চামড়া ব্যবসায়ী সমিতির নির্বাচন শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত

কুষ্টিয়া জেলা চামড়া ব্যবসায়ী সমিতির নির্বাচন শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত

শনিবার ২৯/০৪/১৭ ইং তারিখে কুষ্টিয়া জেলা চামড়া ব্যবসায়ী সমিতি এর নির্বাচন শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়েছে। উক্ত সমিতির সদস্য ভোটাররা এক আনন্দ মুখর পরিবেশে স্বতঃস্ফূর্তভাবে ভোট কেন্দ্রে ভোট প্রদান করেন।

কুষ্টিয়া জেলার বাবর আলী গেট এ আজ এই উৎসব পূর্ণ ভোট দিন ব্যাপী অনুষ্ঠিত হয়। সকাল ৯.০০ টা থেকে দুপুর ২.৩০ মিনিট পর্যন্ত এ ভোট গ্রহণ পদ্ধতি চলে এবং উক্ত নির্বাচনে ১০০% ভোট প্রদান সম্পন্ন হয়। ভোট গণনার পরে দেখা যায় মোঃ মাসুদ মিয়া, সভাপতি ও মোঃ আনিছ কোরাইশী, সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়।

উল্লেখ্য যে, কুষ্টিয়া জেলা দেশের বৃহত্তর কাঁচা চামড়া ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে একটি এবং এ অঞ্চলের ছাগলের চামড়া বিশ্ব বিখ্যাত ব্লাক বেঙ্গল হিসেবে সুপরিচিত। উক্ত নির্বাচনটি সুষ্ঠ ও সুন্দরভাবে সমাপ্ত করতে কুষ্টিয়া সদর আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামীলীগ এর যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ যথেষ্ট দায়িত্ব পালন করেন।

– ইমেইল প্রেরিত সংবাদ

 




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026