শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:০১

বন্যায় ক্ষতিগ্রস্ত হাওরাঞ্চল পরিদর্শনে সুনামগঞ্জে প্রধানমন্ত্রী

বন্যায় ক্ষতিগ্রস্ত হাওরাঞ্চল পরিদর্শনে সুনামগঞ্জে প্রধানমন্ত্রী

শীর্ষবিন্দু নিউজ: বাঁধ নির্মাণ ও ত্রাণ বিতরণে দুর্নীতির প্রমাণ মিললে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ভবিষ্যতে হাওরাঞ্চলে আবাসিক স্কুল নির্মাণ করা হবে। জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার সকালে সুনামগঞ্জের শাল্লায় বন্যা পরিস্থিতি পরিদর্শন শেষে এক সুধী সমাবেশে এ সব কথা বলেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, কৃষকদের সুবিধার্থে রাষ্ট্রয়ত্ব ব্যাংকের অর্ধেক সুদের মওকুফের ব্যবস্থা করা হবে। আগামি মৌসুমে কৃষিজীবীদের মধ্যে বীজ ও সারসহ সব কৃষি উপকরণ বিনা মূল্যে বিতরণ করা হবে।

এর আগে রোববার সকাল ১০টায় আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত হাওরাঞ্চল পরিদর্শন এবং কৃষকদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণের জন্য সুনামগঞ্জ আসেন প্রধানমন্ত্রী।

সুনামগঞ্জসহ দুর্গত হাওর অঞ্চলের মানুষের জন্য কয়েকটি ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার সকালে দুর্গতদের মধ্যে ত্রাণ বিতরণকালে তিনি ৭টি ঘোষণা দিয়েছেন। সেগুলো হলো:

* বিনামূল্যে সার বীজ ও কৃষি উপকরন পাবে হাওরবাসী।

* সুদের হার ৫০ ভাগ কমিয়ে ঋণ আদায় স্থগিত আপোদকালীন সময়ের জন্য।

*দুর্গত এলাকায় বেসরকারি ঋণ আদায়কারিদের তৎপরতা তদারকির নির্দেশ।

* দশ টাকায় চাল বিতরনে প্রত্যেক ইউনিয়নে ডিলার নিয়োগ হবে।

* চালের মজুদদারিদের অনিয়ম দমন করারও নিশ্চয়তা দেন প্রধানমন্ত্রী।

* হাওরের নাব্যতা রক্ষা গভীর খাল খনন ও সময়মতো বাঁধ নির্মানে রেখে সমন্বয় আনতে সংশ্লিষ্ট মন্ত্রীদের মধ্যে সমন্বয় ও দুরদর্শীতা দেখতে চান প্রধানমন্ত্রী।

* দুর্নীতি অপচয় ও গাফিলতিতে কোন ছাড় দেয়া হবে না জানিয়ে প্রধানমন্ত্রী বলেন হাওর এলাকায় যত খাদ্য ও গোখাদ্য প্রয়োজন সব দেবে সরকার।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026