শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৮:২০

ক্ষেপণাস্ত্র পরীক্ষার কারণে অকস্মাৎ বন্ধ করে দেয়া হয় টোকিওর পাতাল রেল

ক্ষেপণাস্ত্র পরীক্ষার কারণে অকস্মাৎ বন্ধ করে দেয়া হয় টোকিওর পাতাল রেল

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: অকস্মাৎ বন্ধ জাপানের রাজধানী টোকিওর পাতাল রেল। ফলে মারাত্মক বিড়ম্বনার শিকার কমপক্ষে ১৩ হাজার যাত্রী।

শনিবার উত্তর কোরিয়া ক্ষেপণাস্ত্র পরীক্ষা করছে এমন সতর্কবার্তায় বন্ধ করে দেয়া হয় টোকিরও সব পাতাল রেল। তবে তা স্থায়ী হয়েছিল ১০ মিনিট। এতেই চরম ভোগান্তিতে পড়ে মানুষ। এ খবর দিয়েছে লন্ডনের অনলাইন দ্য ইন্ডিপেন্ডেন্ট।

এতে বলা হয়, অস্থায়ীভিত্তিতে পাতাল রেল বা টোকিও মেট্রো বন্ধ রাখার কথা স্বীকার করেছেন এর কর্মকর্তা হিরোশি তাকিজাওয়া। তিনি বলেছেন, স্থানীয় সময় সকাল ৬টা ৭ মিনিটে তাদের মোট ৯টি লাইনেই রেল চলাচল বন্ধ করে দেয়া হয়।

উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষায় জাপানের কোনো ক্ষতি হবে না এমনটা নিশ্চিত হওয়ার পর সকাল ৬টা ১৭ মিনিটে তা আবার চালু করা হয়। ক্ষেপণাস্ত্র পরীক্ষার কারণে এমন ব্যবস্থা এর আগে কোনোদিন নেয়া হয় নি।

সাধারণত বড় ধরনের ভূমিকম্পের পর পরই জাপানে রেল চলাচল তাৎক্ষণিকভাবে বন্ধ রাখা হয়। কিন্তু এ মাসের শুরুতে ক্ষেপণাস্ত্র বিষয়ক সতর্কতা হিসেবে রেল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় টোকিও মেট্রো।

ওদিকে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলেছেন, শুক্রবার দিবাগত রাতের শেষের দিকে মধ্যম পাল্লার একটি ব্যাপক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ছোড়ে উত্তর কোরিয়া। উৎক্ষেপণের কয়েক মিনিট পরেই তা মধ্য আকাশে ভেঙে পড়ে।

এ পরীক্ষাকে খারাপ আখ্যায়িত করে টুইট করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, এর মধ্য দিয়ে নিকটতম ঘনিষ্ঠ মিত্র চীনের প্রেসিডেন্ট সি জিনপিংকে অসম্মান করেছে উত্তর কোরিয়া।

জাপান সরকারের মুখপাত্র বলেছেন, ক্ষেপণাস্ত্রটি প্রায় ৫০ কিলোমিটার পর্যন্ত গিয়েছিল। তারপর উত্তর কোরিয়ারই একটি দ্বীপে তা ভেঙে পড়ে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026