শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৮:২০

যুক্তরাষ্ট্র আক্রমণে প্রস্তুত উত্তর কোরিয়ার ৫ লাখ নারী সেনা

যুক্তরাষ্ট্র আক্রমণে প্রস্তুত উত্তর কোরিয়ার ৫ লাখ নারী সেনা

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: উত্তর কোরিয়ার সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের টানটান উত্তেজনা। এ সময় উত্তর কোরিয়া তাদের বিশাল সেনাবহর প্রদর্শন করেছে। এ সেনাবহরের একটি বিশাল অংশ নারী।

উত্তর কোরিয়ার সেনাবাহিনী মার্কিন যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডের পাশাপাশি এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মোতায়েনকৃত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে অনায়াসে আঘাত হানতে সক্ষম, এমনটাই দাবি দেশটির।

উত্তর কোরিয়া যেকোনো পরিস্থিতিতে আক্রমণ করার জন্য প্রস্তুত করেছে তাদের প্রায় পাঁচ লাখ নারী সেনাকে। এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে দ্য সান।

উত্তর কোরিয়ার নেতা উনের পুরো নারী সেনাবাহিনী যেকোনো মুহূর্তে যুক্তরাষ্ট্রর সঙ্গে লড়াইয়ে অংশ নিতে মানসিকভাবে প্রস্তুত রয়েছে। এ জন্য গত সপ্তাহে দেশটির সেনাবাহিনীর ৮৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারী সেনারা পিয়ংইয়ংয়ে একটি বিশেষ প্যারেড প্রদর্শন করেছে। এ ছাড়া তারা গোলাগুলি ও রকেট ছোড়ার অনুশীলনও করেছে।

প্রশিক্ষণের ধরন দেখে মনে হয় যেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধের পূর্ণাঙ্গ প্রস্তুতি নিচ্ছে কিম জং-উনের নেতৃত্বাধীন উত্তর কোরিয়া। সামরিক সক্ষমতার দিক থেকে ১২৬টি দেশের মধ্যে উত্তর কোরিয়ার অবস্থান ২৩ এ। তবে সক্রিয় সেনা সংখ্যার দিক থেকে উত্তর কোরিয়ার অবস্থান বিশ্বে পঞ্চম।

২০১২ সালের হিসাব অনুযায়ী, দেশটির সেনাবাহিনীর সদস্য সংখ্যা ১১ লাখের বেশি। এ ছাড়া ‘রিজার্ভ ফোর্সে’ আছে আরও ৬ লাখ সেনা।

দক্ষিণ কোরিয়া অভিযোগ করেছে, উত্তর কোরিয়া পূর্ব উপকূবর্তী বিশাল এলাকায় সামরিক মহড়া চালিয়েছে ।

সম্প্রতি কোরীয় উপদ্বীপে যুদ্ধাবস্থার মধ্যেই ১৫৪টি ক্রুজ ক্ষেপণাস্ত্রসহ মার্কিন সাবমেরিন দক্ষিণ কোরীয় উপকূলে অবস্থান নিয়েছে। এ ছাড়া দক্ষিণ কোরিয়ায় মোতায়েন করা হয়েছে মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026