শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:০১

মে দিবস বুঝি নে, আজও কাজ করে চাল কিনা লাগবি

মে দিবস বুঝি নে, আজও কাজ করে চাল কিনা লাগবি

আব্দুল লতিফ রঞ্জু: আজ ১লা মে। আন্তর্জাতিক শ্রম দিবস। আর এ দিবসে যখন সারা দেশের মেহনতী, শ্রমজীবি মানুষ তাদের সকল কাজ ফেলে যখন আনন্দ উদ্দীপনার মাধ্যমে তাদের অধিকার প্রতিষ্ঠায় বিভিন্ন কর্মসূচী পালন করছে, ঠিক সেই মূহুর্তে কিছু অসহায় শ্রমিকদের ব্যতিক্রম চিত্রও দেখা গেছে।

মে দিবস কি? কেন এই দিবস শ্রমিকরা ঘটা করে পালন করে অধিকাংশ শ্রমজীবী মানুষই এটা জানে না। ক্ষুধা আর দারিদ্রতা যাদের নিত্য সঙ্গি তাদের কাছে মে দিবস যেমন অন্য দিনও তেমন।

আর এই মে দিবসে পাবনার চাটমোহর উপজেলার রেল বাজারে ইয়াকুব আলি ও হানেফ উদ্দিন নামের দুই ট্রলি শ্রমিককে কাজ করতে দেখে চোখে পড়তেই প্রশ্ন করা হল, আজ না মে দিবস, আপনারা পালন করছেন না?

প্রত্যুত্তরে তারা জানাল, ভাই মে দিবস বুঝি নে, আজও কাজ করে চাল কিনা লাগবি। কাজ না করলি ঘরে চুলে জ্বলবি না নে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026