সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৫

সুস্মিতার সঙ্গে সম্পর্কের জেরেই বিয়ে ভেঙেছিল বিক্রমের

সুস্মিতার সঙ্গে সম্পর্কের জেরেই বিয়ে ভেঙেছিল বিক্রমের

বিনোদন ডেস্ক: মিস ইউনিভার্স সুষ্মিতা সেনের কারণেই জীবনটা একসময় এলোমেলো করে ফেলেছিলেন বলিউডি ছবির ডাকসাইটে পরিচালক বিক্রম ভাট। এ তথ্য জানিয়েছেন তিনি নিজেই।

সম্প্রতি বিক্রম ভাট জানান, সুস্মিতা সেনকে ভালবেসে, তাকে পেতে, তিনি তার স্ত্রীকে ঠকাতেও দ্বিধা করেননি।

তিনি আরো জানান, সুস্মিতার সঙ্গে সম্পর্কের জেরেই ভেঙেছিল তার বিয়ে। তিনিই প্রতারণা করেছিলেন তার স্ত্রীর সঙ্গে। এমনকী বাচ্চাকেও অবহেলা করেছিলেন।

কিন্তু যে সম্পর্কের জন্য ব্যক্তিগত জীবনকে এভাবে তছনছ করেছিলেন, সে সম্পর্কও টেকেনি। সুস্মিতার বয়ফ্রেন্ড হয়ে থাকতে থাকতেই একদিন প্রাক্তন তকমা পেয়ে গিয়েছিলেন। আর সে সময় আত্মহত্যার ইচ্ছেও জেগেছিল তার মনে।

তবে সুস্মিতার সঙ্গে বিচ্ছেদের কারণে নয়। ইচ্ছে জেগেছিল নিজের জীবনের দিকে তাকিয়ে, আত্মদংশনে। কীভাবে তিনি তার পরিবারকে ছোট করেছেন, বাচ্চাকে অবহেলা করেছেন-সে কথা মনে করেই আত্মহননের ইচ্ছে হয়েছিল তার।

যদিও হতাশার সে পথ থেকে তিনি নিজেকে সরিয়ে আনতে পেরেছিলেন। এখন অবশ্য আর বিয়ে করতে চান না তিনি। বিয়ে বিষয়টি থেকে তার বিশ্বাসই চলে গেছে। তবে সেদিনের কষ্টেভরা দিনগুলোর কথা আজও ভুলতে পারেন না বিক্রম।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026