বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০:২৪

পুনর্নির্মিত বৌদ্ধ বিহার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

পুনর্নির্মিত বৌদ্ধ বিহার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

স্বদেশ জুড়ে নিউজ: গুজবের ওপর ভিত্তি করে সাম্প্রদায়িক সন্ত্রাসে ক্ষতিগ্রস্ত রামুর পুনর্নির্মিত বৌদ্ধ বিহারগুলো উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকারের উদ্যোগে বৌদ্ধ বিহার ও বসতিগুলো পুনর্নির্মাণ করা হয়েছে। এর তত্ত্বাবধানে ছিল সেনাবাহিনী।

মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী রামুতে পৌঁছান। প্রথমে রামু বিমুক্তি ভাবনা কেন্দ্রে গিয়ে বিহার উদ্বোধন করেন তিনি। সেখান থেকে তিনি যান রামু মৈত্রী বিহারে। মৈত্রী বিহার উদ্বোধনের পর যান রামু কেন্দ্রীয় সীমা বিহারে। মোট ১২টি বৌদ্ধ বিহার উদ্বোধন করেন তিনি।

বর্তমান মেয়াদে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেয়ার পর শেখ হাসিনা তৃতীয়বারের মতো কক্সবাজার সফর করছেন। এর আগে ২০১১ সালে ৩ এপ্রিল কক্সবাজার সদরে, বৌদ্ধ বিহার ও বসতিতে হামলার পর ২০১২ সালের ৮ অক্টোবর রামুতে যান। প্রধানমন্ত্রী আরো কয়েকটি উন্নয়ন প্রকল্প উদ্বোধন এবং কয়েকটির ভিত্তিস্থাপনের পর উখিয়া হাইস্কুল মাঠে আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় বক্তব্য রাখবেন।

সাম্প্রদায়িক সন্ত্রাসে গত বছরের ২৯ সেপ্টেম্বর ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল সমুদ্রতীরবর্তী জেলা কক্সবাজারের রামু ও উখিয়া উপজেলার বৌদ্ধ বসতি। বসত ঘরের পাশাপাশি পুড়িয়ে দেয়া হয় বৌদ্ধদের প্রার্থনাস্থলও। ১২টি বৌদ্ধ বিহার নির্মাণের জন্য সরকারের পক্ষ থেকে প্রায় ১২ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়।

 




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026