শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: আর নয় ইউরো। আগামী দু’বছরের মধ্যে ফরাসিদের পকেটে থাকবে নিজস্ব মুদ্রা ফ্রাঙ্ক। ৭ই মের প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে এ প্রতিশ্রুতি দিয়েছেন । কট্টর ইউরোপীয় ইউনিয়ন বিরোধী এ নেত্রী এরই মধ্যে ইউরোপীয় ইউনিয়ন থেকে ফ্রান্সকে বের করে আনার প্রতিশ্রুতি দিয়েছেন।
তিনি বলেছেন, নির্বাচিত হলে তিনি বৃটেনের ব্রেক্সিটের আদলে ফ্রেক্সিট গণভোট দেবেন। তারপর ফ্রান্সকে বের করে আনবেন ইউরোপীয় ইউনিয়ন থেকে। আগামী রোববার সেখানে দ্বিতীয় ও চূড়ান্ত দফায় প্রেসিডেন্ট নির্বাচন। তাতে তার মুখোমুখি দাঁড়িয়ে আছেন মধ্য ডানপন্থি এমানুয়েল ম্যাক্রন।
ম্যারিন লা পেন বলেছেন, ফরাসি অর্থনীতিতে ইউরো হলো একটি মৃত বিষয়। কিন্তু জার্মানি ও বৃটেনের পর ফ্রান্স হলো তৃতীয় বৃহৎ অর্থনীতির দেশ। তাই নিজস্ব একটি জাতীয় নতুন মুদ্রা ফ্রান্সের মানুষকে সুরক্ষা দেবে। এ সময় তিনি দাবি করেন, ক্ষমতাসীনরা ভোটারদের ভয় দেখিয়ে ভিন্ন জিনিস বোঝানোর চেষ্টা করছে।
তারা ভোটারদে বোঝাচ্ছে যে, নিজেদের একক মুদ্রায় ফিরে গেলে ব্যাংকিং খাতে সঙ্কট দেখা দেবে। একজন মানুষ তার ব্যাংক একাউন্ট থেকে প্রতিদিন কত টাকা উত্তোলন করতে পারবেন তা সীমিত করে দেয়ার অর্থ নিয়ন্ত্রণের বিষয়টি প্রত্যাখ্যান করেন তিনি। তিনি বলেন, যদি ব্যাংক সচল থাকে তাহলে এ সঙ্কট আমরা সহজেই সমাধান করে ফেলতে পারবো।