শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:০৫

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষ্যে লন্ডন বাংলা প্রেস ক্লাবের মুক্ত আলোচনা অনুষ্ঠিত

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষ্যে লন্ডন বাংলা প্রেস ক্লাবের মুক্ত আলোচনা অনুষ্ঠিত

শীর্ষবিন্দু নিউজ: বুধবার ৩রা মে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে এক মুক্ত আলোচনার আয়োজন করে লন্ডন বাংলা প্রেসক্লাব। বিলেতে কর্মরত প্রায় অর্ধ শতাধিক এর বেশি সাংবাদিক এই মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন।

পূর্ব লন্ডনের হোয়াইট চ্যাপেলস্থ আইডিয়া স্টোরের সেমিনার হলে অনুষ্ঠিত এই আলোচনায় সভাপতিত্ব করেন প্রেস ক্লাব সভাপতি সৈয়দ নাহাস পাশা। সঞ্চালনায় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ জোবায়ের। মূল প্রবন্ধ উত্থাপন করেন সহ-সভাপতি মাহবুব রহমান। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিষ্টার নাদিম কাদির।

আয়োজিত এই মুক্ত আলোচনায় বক্তারা বলেছেন, সংবাদ মাধ্যমের উপর নিয়ন্ত্রণ আরোপের জন্য একতরফা ভাবে শুধু রাষ্ট্র বা সরকারকেই দায়ি করা যাবেনা, সংবাদ মাধ্যমের মালিক, সামাজিক কুসংস্কার, ধর্মান্ধ গ্রুপ এমনকি সংবাদকর্মী নিজেও অনেক সময় নিজের উপর সেন্সরশীফ আরোপ করে।

মুক্ত আলোচনার অন্যতম আলোচক সাংবাদিক বুলবুল হাসান বলেন, বাংলাদেশের ওয়ারক্রাইম ট্রায়াল নিয়ে এমনেষ্টি বিভিন্ন সময় যেসব অগ্রহণযোগ্য ও বিতর্কিত রিপোর্ট প্রকাশ করেছে। এরপর তাদের আর কোন রিপোর্টকে খুব একটা গুরুত্ব দেয়ার প্রয়োজন আছে বলে তিনি মনে করেননা।

বাংলাদেশে সংবাদ মাধ্যমের স্বাধীনতা শঙ্কা ও নিপীড়নে আক্রান্ত, এমনেষ্টি ইন্টারন্যাশনালের সাম্প্রতিক এমন রিপোর্টেও মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেন মুক্ত আলোচনার আলোচকরা।

কেউ কেউ এ রিপোর্টকে উদ্বেগজনক মন্তব্য করে সংবাদ মাধ্যম ও সাংবাদিকদের স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিতে ব্যর্থতার জন্য সরকারের সমালোচনা করলেও, কোন কোন বক্তা এমনেষ্টির এ রিপোর্টের গ্রহনযোগ্যতা নিয়েও প্রশ্ন তুলেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026