শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:০৫

টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের উদ্যোগে আলতাব আলী দিবস পালন

টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের উদ্যোগে আলতাব আলী দিবস পালন

শিহাবুজ্জামান কামাল: বৃহস্পতিবার ৪মে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল ও আলতাব আলী ট্রাস্টের উদ্যোগে পূর্ব লন্ডনের ঐতিহাসিক আলতাব আলী পার্কে এক সভা অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নির্বাহী মেয়র জন বিগস, বাংলদেশ হাই কমিশনার মোঃ নাজমুল কাওনাইন, বিলেতে সফররত এমপি শফিকুর রহমান চৌধুরী, বো-বেথনাল গ্রীন আসনের এমপি রশনারা আলী, আলতাব আলী ট্রাস্ট এর চেয়ার মোঃ রফিকুল্লাহ প্রমুখ।

বক্তারা আলতাব আলীর প্রতি শ্রদ্ধা জানান এবং স্মৃতি চারন করে বলেন ১৯৭৮ সালের ৪মে এই দিনে আলতাব আলী বর্ণবাদী আক্রমণে প্রাণ হারিয়ে ছিলেন। আলতাব আলীর নির্মম হত্যাকান্ডের ঘটনায় তৎকালীন সময়ে বর্ণবাদের বিরুদ্ধে আন্দোলনে সবাই জেগে ওঠে ছিলেন।

তাঁদের ঐক্যবদ্ধ আন্দোলনে প্রমান করেছিল পূর্ব লন্ডনে বর্ণবাদ, বর্ণ বৈষম্যে ও ঘৃনার কোন স্থান নাই। তাঁরা বলেন এখানে ভুজাতিক সমাজের মানুষের বসবাস। তাঁরা পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা ও সম্প্রীতি বজায় রেখে দীর্ঘ দিন ধরে বসবাস করছেন।

সভায় কবিতা আবৃত্তি করেন কবি শামিম আজাদ, কবি ডেভিড লী মরগন। জানা যায় আলতাব আলী দিবস ঘিরে কাউন্সিল মাসব্যাপী কবি নজরুল সেন্টারে আয়োজন করে এক চিত্র প্রদর্শনী। আলতাব আলী পার্কে অনুষ্ঠিত সভায় কাউন্সিল, বিভিন্ন সংগঠন ও কমিউনিটির বিভিন্ন নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026