বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০১:১১

বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য তদবির করেন প্রণব মুখার্জি

বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য তদবির করেন প্রণব মুখার্জি

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য তদবির করেন। এটা আমার কথা নয়। ভারতের বিভিন্ন পত্র-পত্রিকায় এ খবর এসেছে। শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে ঢাকা মহানগর বিএনপি দক্ষিণ আয়োজিত এক স্মরণ সভায় তিনি এ মন্তব্য করেন।

বিএনপির সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন আহমেদ পিন্টুর ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ স্মরণ সভায় তিনি বলেন, প্রণব মুখার্জি যখন বাংলাদেশে এসেছিলেন তখন আমার নেত্রী উনার সাথে সাক্ষাৎ করেননি। কেনো নেত্রী দেখা করলেন না, একারণে আমারও কিছুটা মন খারাপ হয়। তবে নেত্রী দেখা না করে ভালো করেছেন।

৩ লক্ষ কোটি টাকা পাচার প্রসঙ্গে তিনি বলেন, এই টাকা কার? কারা দুর্নীতি করছেন। এটা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বক্তব্যে প্রমাণ হয়েছে। কারণ তিনি বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলে টাকা-পয়সা নিয়ে পালাতে হবে। সুতরাং আওয়ামী লীগ দেশ রক্ষায় নয়, দুর্নীতির টাকা-পয়সা রক্ষার জন্য ক্ষমতায় থাকতে চায়। প্রধানমন্ত্রীর প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, পৃথিবীর যে প্রান্তেই থাকেন না কেনো, আদালতের কাঠগড়ায় আপনাকে দাঁড়াতেই হবে।

বিডিআর বিদ্রোহের ঘটনার দিন প্রধানমন্ত্রী কেনো সময় মত অফিসে গেলেন না প্রশ্ন রেখে গয়েশ্বর বলেন, এই দিন কেনো প্রধানমন্ত্রী বাসভবনে থাকলেন? কেনো সেনাবাহিনীর ৫ থেকে ৬ জন কর্মকর্তা প্রধানমন্ত্রী সাথে স্বাক্ষাৎ করলেন?

আর কেনো প্রধানমন্ত্রী সেনাবাহিনীর কর্মকর্তাদের সকালের নাস্তা খাওয়ালেন? এছাড়া কেনো ওই দিনই সেনাবাহিনীর প্রধান হিসেবে তৌহিদকে নিয়োগ দেয়া হলো- এসকল ঘটনা এক দিন না এক দিন বের হবেই বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।

পিন্টু’র স্মৃতিচারণ করে তিনি বলেন, পিন্টু মারা গেছে না কি তাকে খুন করা হয়েছে, সেটা ভবিষ্যৎ বলবে। তবে আমরা স্পষ্ট করে বলতে চাই, পিন্টুকে সুপরিকল্পিতভাবে খুন করা হয়েছে। তিনি বলেন, পিন্টু কারাগারে অসুস্থ হয়ে যাওয়ার পর হাইকোর্ট নির্দেশ দিলেন তাকে ঢাকায় নিয়ে এসে চিকিৎসা করার জন্য, কিন্তু সরকার সেটা করেননি। কারণ হাইকোর্টের রায় মুজিব কোর্ট মানে না।

আয়োজক সংগঠনের সভাপতি হাবিব-উন-নবী-খান সোহেলের সভাপতিত্বে সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, পিন্টু’র স্ত্রী নাসিমা আক্তার কল্পনা, বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এ বি এম মোশারফ হোসেন প্রমুখ বক্তব্যে রাখেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026