শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:৫৭

লন্ডনে অনুষ্ঠিত হলো নবাব উদ্দিন সম্পাদিত রেসিস্ট মার্ডার অব আলতাব আলী বইয়ের প্রকাশনা

লন্ডনে অনুষ্ঠিত হলো নবাব উদ্দিন সম্পাদিত রেসিস্ট মার্ডার অব আলতাব আলী বইয়ের প্রকাশনা

আব্দুল কাদির চৌধুরী মুরাদ: অনুষ্ঠিত হলো ‘রেসিস্ট মার্ডার অব আলতাব আলী’ বইয়ের প্রকাশনা । লেখক, সাংবাদিক, বিলেতের প্রাচীনতম সাপ্তাহিক পত্রিকা ‘জনমত ‘ এর সম্পাদক ও লন্ডন বাংলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি নবাব উদ্দিন এর সম্পাদনায় একই সাথে বাংলা এবং ইংরেজি মুদ্রণে প্রকাশিত বইটি ।

১৯৭৮ সালের ৪ মে কাজ শেষে রাতে বাসস্থানে ফেরার পথে পূর্ব লন্ডনের এডলার স্ট্রিটে বর্ণবাদীদের হাতে খুন হন আলতাব আলী। বর্ণবাদী হামলায় নিহত আলতাব আলীকে নিয়ে লেখা ‘রেসিস্ট মার্ডার অব আলতাব আলী’ বইয়ের প্রকাশনা উপস্থিত আলোচকরা বলেছেন, আলতাব আলী ব্রিটেনের বর্ণবাদ বিরোধী আন্দোলনের প্রতীক, এই আত্মত্যাগী নামটি বিশ্বে বর্ণবাদ বিরোধী সংগ্রামে মানুষকে বিভাজন থেকে ফিরিয়ে সম্প্রীতির বন্ধনে আবদ্য করতে অনুপ্রেরণা যোগাবে। লেখক, সাংবাদিক নবাব উদ্দিনের নিরলস সাহসী সম্পাদনায় প্রকাশিত বইটি সকল প্রজন্মকে ঐতিহাসিক উপলব্দি জানান দেবে।

৫মে শুক্রবার সন্ধ্যায় পূর্বলন্ডনের ওসমানী সেন্টারে বিলেতের প্রাচীনতম বাংলা সাপ্তাহিক ‘জনমত’র উদ্যোগে অনুষ্ঠিত প্রকাশনা উৎসবে সভাপতিত্ব করেন লন্ডন বাংলা প্রেস ক্লাব সভাপতি ও জনমত’র প্রধান সম্পাদক সৈয়দ নাহাস পাশা, সঞ্চালনায় ছিলেন জনমত’র নির্বাহী সম্পাদক সাঈম চৌধুরী।

বইটির মোড়ক উন্মোচনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশী বংশোদ্ভূত সদ্য সাবেক ব্রিটিশ এমপি রোশনারা আলী, টাওয়ার হ্যামলেটসের নির্বাহী মেয়র জন বিগস, মুক্তিযুদ্ধের সংগঠক সুলতান শরীফ, সিলেট-২ এর সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী , লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশনের মিনিষ্টার প্রেস নাদিম কাদির, গবেষক সাংবাদিক ইসহাক কাজল, লন্ডন বাংলা প্রেস ক্লাব এর সহ-সভাপতি মাহবুব রহমান, সাবেক সহ-সভাপতি আমিরুল চৌধুরী ও আরো অনেকে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026