অন্যকিছু ডেস্ক: সাদা কাপড়ের উজ্জ্বলতা আপনি চাইলেই ধরে রাখতে পারবেন। এর জন্য প্রয়োজন সামান্য চেষ্টা। সাদা কাপড়সহ অন্য সকল কাপড়ের উজ্জ্বলতা ধরে রাখার জন্য রয়েছে কিছু নির্দেশনা
। চলুন, জেনে নেয়া যাক সেই নির্দেশনাগুলো সম্পর্কে:
১. কাপড়ের জেদি দাগ
একটি পাত্রে দুই লিটার পানি জ্বাল দিন। এরসাথে এক টেবিল চামচ লবণ এবং তিনটি লেবুর রস মিশিয়ে নিন। এরপর এতে ১-৪ কাপ ওয়াশিং পাউডার মেশান। এই মিশ্রণে কাপড় ভিজিয়ে রাখুন ৪০ মিনিট। এরপর পরিষ্কার পানি দিয়ে দুই তিনবার ধুয়ে ফেলুন। ব্যাস মামলা খালাস।
২. সাদা কাপড়কে আরও সাদা করা
এক টেবিল চামচ বেকিং সোডা দাগের ওপর লাগিয়ে নিন। একটি লেবু অর্ধেক করে কাটুন। বেকিং সোডার ওপর লেবুর অংশটুকু দিয়ে কিছুক্ষণ ঘষুন। এভাবে ১৫ মিনিট রেখে দিন। তারপর কুসুম গরম পানি দিয়ে কাপড় ধুয়ে ফেলুন।
৩. সব ধরনের দাগের জন্য
এক লিটার কুসুম গরম পানি এবং দুটি লেবুর রস একসাথে মিশিয়ে নিন। এবার এই মিশ্রণে কাপড় ভিজিয়ে রাখুন ৪০ মিনিট। এরপর সাধারণ পানি দিয়ে কাপড় ধুয়ে ফেলুন।
৪. সেনসিটিভ কাপড় পরিষ্কার করার ক্ষেত্রে
১-৪ কাপ ডিটারজেন্ট এবং ১-৪ কাপ হাইড্রোজেন পারক্সাইড দুই কোয়াটার কুসুম গরম পানির সাথে মিশিয়ে নিন। এই মিশ্রণে কাপড় ৩০ মিনিট ভিজিয়ে রাখুন। তারপর পানি দিয়ে ধুরে ফেলুন।
৫. তাৎক্ষণিক সাদা
১-৪ কাপ হাইড্রোজেন পারঅক্সাইড এবং ৪ ফোঁটা অ্যামোনিয়া এক কোয়াটার পানিতে মিশিয়ে নিন। এই মিশ্রণে কাপড় ভিজিয়ে রাখুন ১০ মিনিট। এটি ব্যবহার করার সময় হাতে গ্লাভস ব্যবহার করুন।
৬. ন্যাচারাল ফেবরিক সফটনার
এক লিটার কুসুম গরম পানিতে ১-২ কাপ ভিনেগার মিশিয়ে নিন। এই মিশ্রণে কাপড় ৪০ মিনিট ভিজিয়ে রাখুন। ঘামের দাগ দূর করতে চাইলে দাগের স্থানে কিছুটা ভিনেগার লাগিয়ে সেই অংশটুকু সাবান দিয়ে কিছুক্ষণ ঘষুন।
৭. লিলেনের কাপড়
একটি বোলে টক দুধ নিন। সেখানে কাপড় ১ থেকে ২ ঘণ্টা ভিজিয়ে রাখুন। এরপর পানি দিয়ে ধুয়ে ফেলুন।