রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৮

হবিগঞ্জ জেলা ডেভেলপমেন্ট ট্রাষ্ট এর নতুন কমিটির নাম ঘোষণা

হবিগঞ্জ জেলা ডেভেলপমেন্ট ট্রাষ্ট এর নতুন কমিটির নাম ঘোষণা

শিহাবুজ্জামান কামাল: গত ১মে বামিংহ্যামের স্থানীয় একটি রেস্টুরেন্টে হবিগঞ্জ জেলা ডেভেলপমেন্ট ট্রাস্টের এক জরুরী সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনের সেক্রেটারি মোস্তাকিম বুরহানির পরিচালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মাওলানা মোকাররম হাসান, সংগঠনের নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ আফজাল মিয়া, হুমাউন কবির, সাবেক সভাপতি আব্দুল মতিন, ট্রেজারার মোস্তাক আহমদ, যুবায়ের চৌধুরী প্রমুখ।

নবনির্বাচিত সভাপতি সংগঠনের কাজকে আরো গতিশীল করতে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন। সভায় পারস্পরিক আলোচনা ও পরামর্শের ভিত্তিতে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করে নাম ঘোষণা করা হয়।

২০১৭—২০১৯ সালের সংগঠনের নবনির্বাচিত কর্মকর্তা হচ্ছেনঃ সভাপতিঃ মোহাম্মদ আফজল মিয়া। সহসভাপতিঃ আব্দুল মতিন, মাওলানা নোমান আহমদ, মাওলানা এফ কে এম শাহজাহান, অধ্যাপক ইয়াওর উদ্দিন, মাওলানা এ বি মোহাম্মদ হাসান।

জেনারেল সেক্রেটারিঃ মোঃ মোস্তাকিম বোরহানি। জয়েন্ট সেক্রেটারিঃ ফারুক হোসাইন, সৈয়দ সেলিম আহমদ, মোহাম্মদ গোলাম শহিদ ও এ কে এম কামরুল হাসান চৌধুরী।

ট্রেজারারঃ মোস্তাক আহমদ। সহকারীঃ মাসুম আহমদ, ইফতেকার আলম। সাংগঠনিক সস্পাদকঃ জোবায়ের আহমদ চৌধুরী। সহকারীঃ তোফায়েল চৌধুরী মনসুর ও আহমদ হোসেন।

সাহিত্য সম্পাদকঃ কবি আলিফ উদ্দিন। সহকারীঃ মাওলানা সাইদুর রহমান। শিক্ষা ও সংস্কৃতিঃ অধ্যাপক আব্দুল হাই। সহকারীঃ লিয়াকত চৌধুরী। প্রচার সম্পাদকঃ দেলোয়ার হূসেন শিবলি। প্রকাশনা সম্পাদকঃ কবি শিহাবুজ্জামান কামাল।

ছাত্রকল্যাণ সম্পাদকঃ আমিমুল এহসান তানিম। তথ্য ও গবেষণাঃ মাওলানা আজিজুর রহমান খান। ধর্ম বিষয়ক সম্পাদকঃ মাওলানা আনহারুজ্জামান চৌধুরী। সহকারীঃ হাফিজ জাকারিয়া।

সমাজ কলান সম্পাদকঃ আবুল কাশেম খান। সহকারীঃ আব্দুল্লাহ মাহদি। দপ্তর সম্পাদকঃ মোহাম্মদ নুর উদ্দিন। ক্রিড়া সম্পাদকঃ এনামুর রশিদ মেনন। মহিলা সস্পাদিকাঃ রাফিয়া বেগম।

সংগঠনের উপদেষ্টাবর্গঃ মাওলানা আব্দুল্লাহ আল ইমরান, মাওলানা আবু আহমদ হিফজুর রহমান, হূমায়ুন কবির, কাউন্সিলার আমিনুর রশিদ তালুকদার, মাওলানা এ টি এম মোকাররম হাসান, মুফতি মোহাম্মদ আব্দুন নুর, মোহাম্মদ ফরিদ মিয়া, মোহাম্মদ খোয়াজ আলী খান ও মোজাম্মেল হোসেন তুহিন।

সদস্যরা হলেনঃ আওলাদ হোসেন, মাওলানা আব্দুল মালেক এযহারি, মোস্তাক আহমদ, জাহাঙ্গীর আলম, সুমন মিয়া শরিফ, খন্দকার আতাউর রহমান, আবু সাঈদ খালেদ, আনহার মিয়া এবং আব্বাস আলী। নবনির্বাচিত সভাপতি আফজল মিয়া উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান এবং সংগঠনের কার্যক্রমকে আরো গতিশীল করতে সকলের সহযোগিতা কামনা করেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026