শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:০৭

নির্বাচনী প্রচারনায় টিউলিপ: যোগ দিলেন টাওয়ার হ্যামলেটস মেয়র, ব্রান্ট কাউন্সিল মেয়র, কেমডেন কাউন্সিল মেয়রসহ লন্ডন মেয়র সাদিক খান

নির্বাচনী প্রচারনায় টিউলিপ: যোগ দিলেন টাওয়ার হ্যামলেটস মেয়র, ব্রান্ট কাউন্সিল মেয়র, কেমডেন কাউন্সিল মেয়রসহ লন্ডন মেয়র সাদিক খান

শীর্ষবিন্দু নিউজ: এবারও লন্ডনের হ্যাম্পস্টেড এন্ড কিলর্বান থেকে লেবার পার্টি হয়ে দ্বিতীয়বারের মত নির্বাচনে অংশ নিচ্ছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনী ও বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহেনার বড় মেয়ে টিউলিপ সিদ্দিক।

শনিবার তার নির্বাচনী এলাকার সুইচ কটেজ স্টেশনের নিকটবর্তী স্ট্রিটে নির্বাচনী প্রচারনা ও বিশাল কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে টিউলিভ সিদ্দিক তার কন্যা সন্তানকে সাথে নিয়ে নির্বাচনী প্রচারনায় অংশনেন। সাথে ছিলেন তার ব্রিটিশ স্বামী, মা বঙ্গবন্ধুর কন্যা শেখ রেহেনা ও ছোট বোন আজমিনা সিদ্দিকী রূপন্তী। নির্বাচনী প্রচারনায় অংশনেন লন্ডন মেয়র সাদিক খান।

নির্বাচনী প্রচারনায় লন্ডনের বিভিন্ন বারার মেয়র, কাউন্সিলারগন ছাড়াও বিপুল সংখ্যক লেবার কর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন। এর মধ্যে উল্লেখ্য যোগ্য হচ্ছেন টাওয়ার হ্যামলেট কাউন্সিলের মেয়র জন বিগস, ডেপুটি স্পীকার সাবিনা আক্তার, ব্রান্ট কাউন্সিলের মেয়র পারভেজ আহমদ, কেমডেন কাউন্সিলের মেয়র নাদিয়া শাহ।

উপস্থিত সাদিক খান টিউলিপ সিদ্দিককে একজন উদিয়মান পার্লামেন্টেরিয়ান উল্লেখ করে বলেন সে গত দুইবছর এই আসনের জনগনের জন্য কাজ করেছে। তাকে আবারো নির্বাচিত করতে হবে। তিনি বলেন, কনজাবেটিব পার্টি চায় আরো বেশি এমপি নিয়ে হার্ডব্রেক্সিট করতে। তারা ব্রিটেনকে ইউরোপ থেকে বিচ্ছিন করতে চায়।

তিনি বলেন, লন্ডনে নাইফ ক্রাইম বন্ধে আরো বেশি পুলিশের প্রয়োজন রয়েছে। তাই দরকার বেশি সংখ্যক লেবার এমপির সাপোর্ট।

নির্বাচনে এমপি পদপ্রার্থী টিউলিপ তার বক্তব্যে বলেছেন কনজাবেটিভ পার্টি ব্রিটেনকে হার্ড বেক্সিটের দিকে নিয়ে যাচ্ছে। তারা আবারো ক্ষমতায় আসলে এনএইচএস, স্কুলসহ পাবলিক সার্ভিসে অধিক কাট দিবে। তাই নিজেদের স্বার্থেই লেবার পার্টিকে ভোট দিতে সকলের প্রতি আহবান জানান।

২০১৫ সালের ৭ই মে’র ব্রিটিশ র্পালামেন্টে নির্বাচনে তিনি প্রথমবারের মত ১হাজার ১শ ৩৮ ভোট বেশি পেয়ে স্বল্প ভোটের ব্যবধানে নির্বাচিত হয়েছিলেন। এবারের নির্বাচনেও বিজয়ী হবেন বলে আশাবাদী তিনি। টিউলিভ সিদ্দিক বঙ্গবন্ধুর নাতনী হওয়ায় যুক্তরাজ্য আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তার প্রচারনায় অংশ নিচ্ছেন স্বস্ফূর্তভাবে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026