শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:০৭

গ্লোবাল কমিটি ফর ফেয়ার সিটিজেনশীপ ল’ কমিটির সভা অনুষ্ঠিত

গ্লোবাল কমিটি ফর ফেয়ার সিটিজেনশীপ ল’ কমিটির সভা অনুষ্ঠিত

শিহাবুজ্জামান কামাল: রোববার ৭মে পূর্ব লন্ডনের ভ্যালেন্স রোডের একটি হলে গ্লোবাল কমিটি ফর ফেয়ার সিটিজেনশীপ ল কমিটির এক জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে।

প্রবীণ কমিউনিটি নেতা আলহাজ জিল্লুল হকের সভাপতিত্বে ও সংগঠনের আহবায়ক সাংবাদিক কে এম আবু তাহের চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত উক্ত সভায় বাংলাদেশে প্রস্তাবিত নাগরিকত্ব আইনে প্রবাসীদের সকল দাবী-দাওয়া বাস্তবায়ন ও সংযোজন করার জন্য জোর দাবী জানানো হয়।

সভায় বক্তব্য রাখেন বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার নজরুল খসরু, ব্যারিস্টার নাজির আহমদ, এম এস আলাউদ্দিন আহমদ, আলহাজ আব্দুল আজিজ সরদার, জাহাঙ্গীর খান, শিহাবুজ্জামান কামাল, সলিসিটার নাশিদ রহমান, হাজি ফারুক মিয়া, আইনজীবী মো: শিবলী সাদেক প্রমুখ।

সভায় বক্তারা প্রবাসীদের দ্বৈত নাগরিকত্ব অধিকারীদের বাংলাদেশে কাজ করার সুযোগ ও তাঁদের পরবর্তী প্রজন্মদের নাগরিকত্ব অধিকার প্রদানসহ সকল দাবী বাস্তবায়নের আহবান জানান। সভায় ব্যারিস্টার নজরুল খসরু অতিসম্প্রতি বাংলাদেশ সফর করেন এবং এব্যাপারে তাঁর কাজে অগ্রগতির ব্যাপারে ফিডবেক প্রদান করেন।

সভায় প্রবাসীদের দাবী-দাওয়ার পক্ষে সমর্থন আদায়ের জন্য ব্রিটেনের বিভিন্ন শহরে সভা, সেমিনার করার জন্য সিদ্ধান্ত গৃহীত হয়।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026