শুক্রবার, ১২ জুন ২০২৬, ১০:০১

ইতালিতে কর ফাঁকিতে ৩৩৪ বিলিয়ন ডলারে সমঝোতা করলো গুগল

ইতালিতে কর ফাঁকিতে ৩৩৪ বিলিয়ন ডলারে সমঝোতা করলো গুগল

প্রযুক্তি আকাশ ডেস্ক: ইতালিতে একটি করবিরোধ নিরসনে ৩৩৪ মিলিয়ন ডলারে সমঝোতা করেছে সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগল। বৃহস্পতিবার ইতালির কর কর্তৃপক্ষ ও গুগল এক বিবৃতিতে একথা জানিয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বিষয়টি জানা গেছে। যুক্তরাষ্ট্রভিত্তিক কোম্পানি গুগলের এক মুখপাত্র বলেছেন, অভিযুক্ত বছরগুলোর কর ইতোমধ্যে পরিশোধ করা হয়েছে। গুগল আরও ৩৩৪ বিলিয়ন ডলার পরিশোধ করবে।

২০১৬ সালে ইতালির কর পুলিশ গুগলের বিরুদ্ধে ২০০৯-২০১৩ সাল পর্যন্ত ১ বিলিয়ন ডলার অপরিশোধিত কর থাকার অভিযোগ এনেছিল।

ইতালি ও গুগল জানিয়েছে, তাদের এ সমঝোতায় ২০০২-২০১৫ সালের কর চুক্তির আওতাভূক্ত থাকবে।

ইতালিসহ বেশ কয়েকটি দেশে গুগলের বিরুদ্ধে উপার্জিত আয়ে কর ফাঁকি দেওয়ার অভিযোগ রয়েছে। তবে গুগল আগে দাবি করেছিল, তারা যেসব দেশে কাজ করে সেসব দেশের কর আইন মেনেই কাজ করে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026