শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: উত্তর কোরিয়ার নেতা কিম জং উনকে হত্যা পরিকল্পনা করেছিল যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া। এ জন্য উত্তর কোরিয়ার এক নাগরিককে ৪০ হাজার ডলার ঘুষ দিয়েছিল সি
আইএ।
এসব অভিযোগ করেছে উত্তর কোরিয়া। তারা বলেছে, তাদের নেতা কিম’কে হত্যার জন্য বায়োকেমিক্যাল বা জীবাণু অস্ত্র ব্যবহারের চেষ্টা হয়েছিল। এর প্রতিশোধ নেয়ার হুমকি দিয়েছে উত্তর কোরিয়া।তারা বলেছে, এ জন্য প্রতিশোধ নেয়া হবে ওই দুই দেশের গোয়েন্দা সংস্থাগুলোর বিরুদ্ধে।
উত্তর কোরিয়ার রাষ্ট্র পরিচালিত বার্তা সংস্থা কেসিএনএ বলেছে, উত্তর কোরিয়ার সেনাবাহিনী সন্ত্রাসীদের বিরুদ্ধে অধিক শক্তিশালী সন্ত্রাস বিরোধী ধারাবাহিক হামলা চালানো হবে। নির্দয়ভাবে ধ্বংস করে দেয়া হবে তাদের।
উল্লেখ্য, উত্তর কোরিয়ার প্রতিষ্ঠাতা কিম ইল-সাং এর জন্মদিনে রাজধানী পিয়ং ইয়ংয়ে সম্প্রতি আয়োজন করা হয় সামরিক কুচকাওয়াজ। ওই সময়েই দেশটির বর্তমান নেতা কিম জং উনকে হত্যার জন্য জীবাণু অস্ত্র ব্যবহারের পরিকল্পনা নিয়েছিল যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া।
উত্তর কোরিয়ার গোয়েন্দা প্রধান রি বাওয় হো বলেছেন, এ জন্য সিআইএ যাকে ভাড়া করেছিল তিনি একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি। এরই মধ্যে এমন কমপক্ষে ৮০টি সন্ত্রাসী হামলার পরিকল্পনা হয়েছিল। তবে সবটাই ভুল করে দিয়েছে উত্তর কোরিয়া।
তবে এখন পর্যন্ত উত্থাপিত অভিযোগের কোন প্রমাণ দিতে পারে নি উত্তর কোরিয়া। আবার তারা যে অভিযোগ করেছে সে বিষয়ে সিআইএও কোনো মন্তব্য করে নি। অন্যদিকে রাষ্ট্রের বিরুদ্ধে সন্দেহজনক কাজ করার অভিযোগে যুক্তরাষ্ট্রের এক নাগরিককে আটক করেছে উত্তর কোরিয়া।
তিনি হলেন পিয়ংইয়ং ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে কর্মরত কিম হাক সং।