বিনোদন ডেস্ক: বলিউডে এখন প্রায় সব তারকাই সামাজিক যোগাযোগের মাধ্যম ইনস্টাগ্রামে পরিচিত। সর্বশেষ সবার থেকে পিছিয়ে থাকা কাটরিনা কাইফ এ মাধ্যমে সরব হয়েছেন। তারও এক বছর আগে থেকে অলস সময় ব্যয় করার জন্য ইনস্টগ্রামের সঙ্গে নিজেকে জড়িয়ে নিয়েছেন সুস্মিতা সেন।
নিজের ৪১ বছরের জন্মদিনে এই প্ল্যাটফর্মে প্রথম পা দিয়েছিলেন তিনি। বলতে গেলে এরপর থেকেই লাফিয়ে লাফিয়ে বেড়েছে তার সোশ্যাল মিডিয়ার জনপ্রিয়তা। ভাসমান সাদা জাহাজে লাল শর্ট ড্রেসে এসে প্রথম দর্শনেই ফ্যানদের মন কেড়েছিলেন সাবেক বিশ্বসুন্দরী।
এরপর থেকে প্রায়শই ইনস্টাগ্রামের পর্দায় নিত্যনতুন লুকে ধরা দেন নায়িকা। কখনো মোহময়ী লুকে, কখনও আবার দুই মেয়ের সঙ্গে ঘরোয়া মুডে। তবে যা-ই পোস্ট করেন নায়িকা, ভাইরাল হতে তা বেশি সময় নেয় না। সম্প্রতি ডার্ক ব্ল্যাক শর্ট ড্রেসে একটি ছবির কোলাজ ইনস্টাগ্রামে পোস্ট করেছেন সুস্মিতা।
সেখানে কালো ড্রেসের সঙ্গে মানানসই কালো স্টিলেটো এবং কালো গ্লাসও পরেছেন তিনি। ছবিটির ক্যাপশনে সুস্মিতা লিখেছেন, নিজের শরীরকে ভালোবাসো ও শ্রদ্ধা করো।
এটাই তোমার জীবনের সেরা বাদ্যযন্ত্র। মনে রেখো, যে কোনো সাইজেই তুমি পারফেক্ট। তাই নিজের শরীর সম্বন্ধে অন্য কাউকে বলার সুযোগ দিও না। পোস্টের খানিক সময় পরই ৭৭ হাজার লাইক পড়েছে ছবিটিতে। সঙ্গে হাজারেরও বেশি কমেন্ট।