স্বদেশ জুড়ে নিউজ: সব দলের অংশগ্রহণে বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে বলে আশা করেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান ডাব্লিউ মজিনা। বুধবার সকালে সস্ত্রীক নারায়ণগঞ্জ শহরের খানপুরে অবস্থিত কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট পরিদর্শনে শেষে তিনি এই মন্তব্য করেন।
কুমুদিনী প্রসঙ্গে তিনি বলেন, কুমুদিনীতে একটি বিরাট কন্টেইনার পোর্ট হতে পারে। আর এটি হলে পণ্য পরিবহনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভোগান্তির কথা ভাবতে হবে না। তিনি কুমুদিনী কমপ্লেক্সের হ্যান্ডিক্রাফটস, জুট বেলিং এবং প্রেসিং মেশিন, ওয়্যার হাউজসহ প্রস্তাবিত অভ্যন্তরীণ কন্টেইনার টার্মিনালের জন্য নির্ধারিত স্থান পরিদর্শন করেন। পরে মজিনা শীতলক্ষ্যা নদীতে নৌ ভ্রমণ করেন। এ সময় অন্যান্যের মধ্যে কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক রাজীব প্রসাদ সাহা, ট্রাস্টের পরিচালক শ্রীমতি সাহা প্রমুখ উপস্থিত ছিলেন।
বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের সংক্ষিপ্ত জবাবে তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপের সকল সম্ভাবনা এখনো বিদ্যমান রয়েছে। এটা সহজ না হলেও শেষ পর্যন্ত এটা হবে বলে তিনি মনে করেন। সংগাত এড়িয়ে সুষ্টু নির্বাচনের মাধ্যমে দেশে শান্তি বজায় রাখতে সংলাপ বাধ্যতামূলক জরুরী বলে মন্তব্য করেন তিনি।
Leave a Reply